জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড (বাংলাদেশ বিজ্ঞান একাডেমি)
স্কুল ও কলেজ গ্রুপে বিজ্ঞানের প্রতিযোগিতা
জাতীয় অলিম্পিয়াড ৬ষ্ঠ–দ্বাদশ শ্রেণি সাধারণ বিজ্ঞানপদার্থবিজ্ঞানরসায়নজীববিজ্ঞানগণিত
বিভাগীয় পর্ব শেষে ঢাকায় জাতীয় পর্ব; স্কুল আর কলেজ গ্রুপে আলাদা পুরস্কার।
আয়োজক: বাংলাদেশ বিজ্ঞান একাডেমি (BAS)
জাতীয় পর্ব: সম্ভাব্য: জানুয়ারি ২০২৭ সম্ভাব্য · ২০২৬ সালে ১৭ জানুয়ারি কার্জন হলে হয়েছিল
তারিখ
- জাতীয় পর্ব সম্ভাব্য: জানুয়ারি ২০২৭ সম্ভাব্য ২০২৬ সালে ১৭ জানুয়ারি কার্জন হলে হয়েছিল
অফিসিয়াল = আয়োজকের নিজের সাইট; সংবাদ সূত্র = পত্রিকা বা অন্য সাইট; সম্ভাব্য = গত বছরের হিসাবে আমাদের অনুমান, শুধু মাস দেখানো হয়। নাম দেওয়ার আগে অবশ্যই অফিসিয়াল সাইট দেখে নাও।
সর্বশেষ খবর
প্রস্তুতির রোডম্যাপ
০%- রেজিস্ট্রেশন অফিসিয়াল সাইটে নাম লেখাও; ক্যাটাগরি (কোন শ্রেণি কোন গ্রুপে) দেখে নাও। +২০
- সিলেবাস ও প্রশ্নের ধরন আগের বছরের প্রশ্ন দেখো: কোন টপিক থেকে, MCQ না লিখিত। +২০
- মূল টপিক ঝালাই বইয়ের সংশ্লিষ্ট অধ্যায়গুলো OMT-তে প্র্যাকটিস করো; ভুলগুলো ভুলের খাতায় যাবে। +৩০
- প্রতিদিন ৩০ মিনিট সমস্যা দুই-তিন সপ্তাহ প্রতিদিন কঠিন সমস্যা; না পারলে আলোচনায় প্রশ্ন করো। +৫০
- মক টেস্ট আর বন্ধুকে চ্যালেঞ্জ সময় ধরে পরীক্ষা দাও; বন্ধুকে চ্যালেঞ্জ দিলে দুজনেরই প্রস্তুতি হয়। +৫০
- পরীক্ষার দিনের চেকলিস্ট প্রবেশপত্র, কেন্দ্র, সময়, কলম-জ্যামিতি বক্স; আগের রাতে ঘুম। +২০
অনুশীলনের জন্য প্রজেক্ট আইডিয়া
-
Scratch দিয়ে পড়ার কুইজ গেম ছোটদের মুখস্থ ছাড়া মজায় শেখানো। সহজ আইসিটি ও রোবটিক্স ৫ম–৮ম খরচ লাগে না কীভাবে বানাবে দেখো ▾
- Scratch-এ প্রশ্ন আর উত্তরের বোতাম বানাও
- সঠিক উত্তরে পয়েন্ট, ভুলে ব্যাখ্যা
- বন্ধুদের খেলিয়ে আগে-পরে নম্বর তুলনা
বইয়ের যে অংশ থেকে: প্রোগ্রামিংয়ের মূল ধারণা: চলক, শর্ত, লুপ
-
এক মাসের চাঁদের দশা ডায়েরি চাঁদ কেন বাড়ে-কমে, হাতে-কলমে বোঝা। সহজ জ্যোতির্বিজ্ঞান ৫ম–৯ম খরচ লাগে না কীভাবে বানাবে দেখো ▾
- প্রতিদিন একই সময়ে চাঁদের ছবি আঁকো বা তোলো
- বল আর টর্চ দিয়ে মডেল বানিয়ে দশা দেখাও
- জোয়ার-ভাটার সময়ের সাথে মিলিয়ে দেখো
বইয়ের যে অংশ থেকে: চাঁদের দশা, জোয়ার-ভাটা
-
কম খরচের বালু-কয়লার পানির ফিল্টার পুকুর বা নলকূপের ঘোলা ও আয়রনযুক্ত পানি। সহজ রসায়ন ৬ষ্ঠ–১০ম খরচ ~৳২০০ কীভাবে বানাবে দেখো ▾
- বোতলে নুড়ি, বালু, কাঠকয়লা স্তরে স্তরে সাজাও
- আগে ও পরে পানির ঘোলাটে ভাব ও রং তুলনা করো
- কোন স্তর কী কাজ করে ব্যাখ্যা করো
বইয়ের যে অংশ থেকে: মিশ্রণ পৃথকীকরণ: পরিস্রাবণ, অধিশোষণ
সাবধান: এই ফিল্টারের পানি জীবাণুমুক্ত নয়; খাওয়ার আগে ফোটাতে হবে। আর্সেনিক দূর হয় কি না দাবি করো না, ল্যাবে মাপা ছাড়া।
-
কোন উপায়ে লোহায় মরিচা কম পড়ে টিনের চাল, গ্রিল আর যন্ত্রপাতি মরিচায় নষ্ট হয়। সহজ রসায়ন ৭ম–১০ম খরচ ~৳১৫০ কীভাবে বানাবে দেখো ▾
- পেরেক পানিতে, লবণ-পানিতে, তেল মাখিয়ে, রং করে রাখো
- প্রতিদিন ছবি তোলো
- কোনটায় কত দ্রুত মরিচা পড়ে তুলনা করো
বইয়ের যে অংশ থেকে: জারণ-বিজারণ, ক্ষয়রোধ
-
গাছের পাতায় ধুলো দেখে বায়ু দূষণ শহরে বায়ু দূষণ, কোথায় বেশি জানি না। সহজ পরিবেশ ৬ষ্ঠ–১০ম খরচ ~৳৫০ কীভাবে বানাবে দেখো ▾
- রাস্তার পাশ, স্কুল মাঠ, বাড়ির উঠান থেকে একই গাছের পাতা নাও
- সাদা টেপ চেপে ধুলো তুলে তুলনা করো
- জায়গা অনুযায়ী দূষণের ম্যাপ
বইয়ের যে অংশ থেকে: পরিবেশ দূষণ, উদ্ভিদের ভূমিকা
-
ছাদের বৃষ্টির পানি ধরে রাখা শুকনো মৌসুমে পানির সংকট, উপকূলে খাবার পানির অভাব। সহজ পরিবেশ ৬ষ্ঠ–১০ম খরচ ~৳৩০০ কীভাবে বানাবে দেখো ▾
- ছোট ছাদের মডেল আর পাইপ দিয়ে পানি ধরো
- বৃষ্টির মিলিমিটার আর ছাদের ক্ষেত্রফল থেকে কত লিটার পাওয়া যায় হিসাব করো
- প্রথম ধোয়া পানি আলাদা করার ব্যবস্থা
বইয়ের যে অংশ থেকে: পানিচক্র, ক্ষেত্রফল ও আয়তন
-
পলিথিন-প্লাস্টিক দিয়ে ইকো-ব্রিক পলিথিনে নালা বন্ধ, জলাবদ্ধতা। সহজ পরিবেশ ৫ম–৯ম খরচ লাগে না কীভাবে বানাবে দেখো ▾
- শুকনো পলিথিন বোতলে ঠেসে ভরে ইট বানাও
- ওজন ও শক্ত ভাব মাপো
- বেঞ্চ বা টবের মডেল বানাও
বইয়ের যে অংশ থেকে: বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার
-
প্রকৃতিতে ফিবোনাচি আর সোনালি অনুপাত গণিত যে চারপাশে আছে তা দেখানো। সহজ গণিত ৭ম–দ্বাদশ খরচ লাগে না কীভাবে বানাবে দেখো ▾
- সূর্যমুখী, আনারস, শামুকের সর্পিল গোনো ও মাপো
- অনুপাত হিসাব করে ১.৬১৮-এর সাথে তুলনা
- ছবিসহ পোস্টার
বইয়ের যে অংশ থেকে: অনুপাত, ধারা
আলোচনা ও সাহায্য
প্রশ্ন করো; শিক্ষক, সিনিয়র বা বন্ধুরা উত্তর দেবে। সেরা উত্তরদাতা পায় +৩০ কয়েন
লগইন করে প্রশ্ন করোএখনো কেউ প্রশ্ন করেনি। প্রথম প্রশ্নটা তুমিই করো!