গোপনীয়তা নীতি
Online Model Test শিক্ষার্থী আর শিক্ষকদের পরীক্ষার প্রস্তুতি, প্রশ্নপত্র তৈরি আর অনলাইন পরীক্ষার একটি প্ল্যাটফর্ম। এই পেজে লেখা আছে আমরা কোন তথ্য রাখি, কেন রাখি আর কীভাবে সুরক্ষিত রাখি।
যে তথ্য আমরা রাখি
আপনার নাম, ইমেইল, মোবাইল নম্বর, স্কুল/কলেজ বা প্রতিষ্ঠানের নাম, শ্রেণি, আর পরীক্ষার উত্তর ও ফলাফল। Google, Facebook বা অন্য অ্যাকাউন্ট দিয়ে লগইন করলে সেখান থেকে শুধু আপনার নাম, ইমেইল আর প্রোফাইল ছবি নেওয়া হয়। আপনার পাসওয়ার্ড বা বন্ধু তালিকা আমরা কখনো পাই না।
তথ্য কেন ব্যবহার করি
আপনার অ্যাকাউন্ট চালাতে, পরীক্ষা নিতে ও ফলাফল দেখাতে, প্যাকেজ চালু করতে, আর যাচাই কোড বা রেজাল্ট SMS ও ইমেইলে পাঠাতে। আপনার তথ্য আমরা কারো কাছে বিক্রি করি না, বিজ্ঞাপনের জন্যও দিই না।
কারা দেখতে পায়
আপনি কোনো শিক্ষক বা প্রতিষ্ঠানের পরীক্ষায় অংশ নিলে সেই শিক্ষক বা প্রতিষ্ঠান আপনার নাম আর ফলাফল দেখতে পান। পেমেন্ট গেটওয়ে আর SMS প্রোভাইডার শুধু তাদের কাজের জন্য দরকারি তথ্য পায়।
নিরাপত্তা
পাসওয়ার্ড এনক্রিপ্ট করে রাখা হয়, আর সাইট HTTPS দিয়ে চলে। অনেকক্ষণ কিছু না করলে নিজে থেকে লগআউট হয়ে যায়।
আপনার অধিকার
প্রোফাইল পেজ থেকে নিজের তথ্য দেখতে ও বদলাতে পারেন। অ্যাকাউন্ট আর সব তথ্য মুছে ফেলতে চাইলে "তথ্য মুছে ফেলার নির্দেশনা" পেজ দেখুন।
যোগাযোগ
কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: support@onlinemodeltest.com
গোপনীয়তা নীতি তথ্য মুছে ফেলার নির্দেশনা ব্যবহারের শর্তাবলি রিফান্ড ও বাতিল নীতি আমাদের সম্পর্কে যোগাযোগ ট্রাস্ট সেন্টার