৭ নভেম্বর শনিবার হলেও শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা ও রচনা প্রতিযোগিতা, উপস্থিত থাকতে হবে শিক্ষক-শিক্ষার্থীদের
সংবাদ সূত্র · অফিসিয়াল সাইট যাচাই: · ৩ নভেম্বর ২০২৬, ৪:০২
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর (শনিবার) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসের তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা ও রচনা প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে মাউশি। এদিন জাতীয় পতাকাও উত্তোলন করতে হবে। ছুটির দিন হলেও কর্মসূচির কারণে শিক্ষক ও শিক্ষার্থীদের নিজ প্রতিষ্ঠানে যেতে হবে। সময়সূচি জানতে নিজের স্কুল-কলেজের নোটিশ দেখে নাও।