প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: শুরু ২০ ডিসেম্বর, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত
সংবাদ সূত্র · অফিসিয়াল সাইট যাচাই: · ১৭ অক্টোবর ২০২৬, ৯:৩৬
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬ হবে ২০ থেকে ২৩ ডিসেম্বর, চার দিনে। ২০ ডিসেম্বর বাংলা, ২১ ডিসেম্বর ইংরেজি, ২২ ডিসেম্বর প্রাথমিক গণিত এবং ২৩ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান। প্রতিদিন পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা ৩০ মিনিট বেশি পাবে। পরীক্ষার্থীরা এখনই বিষয়ভিত্তিক প্রস্তুতি শুরু করো, আর চূড়ান্ত নির্দেশনা বিদ্যালয় ও অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জেনে নিও।
সূত্র: প্রথম আলো, ১৭ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর →