Online Model Test Online Model Test

ভাষা

লগইন

অষ্টম শ্রেণির গণিত ১১শ অধ্যায়: তথ্য ও উপাত্ত

Class 8 Math Chapter 11 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

MCQ: ৩১৪টি সৃজনশীল: ৫২টি সংক্ষিপ্ত: ৫২টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ৬ বার এসেছে
১. কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি?
ক) ১টি খ) ২টি গ) ৩টি ঘ) ৪টি
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) ৩টি

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ৫ বার এসেছে
২. আয়তলেখের উচ্চতা হলো−
ক) গণসংখ্যা খ) ক্রমযোজিত গণসংখ্যা গ) শ্রেণিসংখ্যা ঘ) পরিসর
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) গণসংখ্যা

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৩. মোট উপাত্তের সংখ্যা n এবং n যদি বিজোড় সংখ্যা হয় তবে মধ্যক−
ক) n/2 তম পদ খ) (n-1)/2 তম পদ গ) (n+1)/2 তম পদ ঘ) n/2 + 1 তম পদ
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) (n+1)/2 তম পদ

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৪. কোনো উপাত্তের সর্বোচ্চমান ৫০ এবং সর্ব নিম্নমান ১৫ হলে পরিসর কত?
ক) ৩০ খ) ৩৫ গ) ৩৬ ঘ) ৩৭
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) ৩৬

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৫. (২৫−৩৪) শ্রেণির মধ্যমান কত?
ক) ২৯ খ) ২৯.৫ গ) ৩০ ঘ) ৩০.৫
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) ২৯.৫

সৃজনশীল (CQ) ★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৬. ৮ম শ্রেণির ৩০ জন শিক্ষার্থীর্র গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ : ৪৫, ৪২, ৬০, ৬১, ৫৮, ৫৩, ৪৮, ৫২, ৫১, ৪৯, ৭৩, ৫২, ৫৭, ৭১, ৬৪, ৪৯, ৫৬, ৪৮, ৬৭, ৬৩, ৭০, ৫৯, ৫৪, ৪৬, ৪৩, ৫৬, ৫৯, ৪৩, ৬৮, ৫২।]
  1. ক) শ্রেণি ব্যবধান ৫ ধরে গণসংখ্যা সারণি তৈরি কর।২
  2. খ) 'ক' থেকে প্রাপ্ত সারণির গড় নির্ণয় কর।৪
  3. গ) 'ক' থেকে প্রাপ্ত সারণির আয়তলেখ অঙ্কন কর।৪
উত্তর দেখুন
ক) এখানে, সর্বনিম্ন সংখ্যা = ৪২ সর্বোচ্চ সংখ্যা = ৭৩ পরিসর = ৭৩ − ৪২ + ১ = ৩১ + ১ = ৩২ দেয়া আছে, শ্রেণি ব্যবধান = ৫ শ্রেণি সংখ্যা = 32/5 = ৬.৪ ≈ ৭
শ্রেণি ব্যাপ্তিঅবিচ্ছিন্ন শ্রেণিসীমাট্যালিগণসংখ্যা
৪১ − ৪৫৪০.৫ − ৪৫.৫৪
৪৬ − ৫০৪৫.৫ − ৫০.৫৫
৫১ − ৫৫৫০.৫ − ৫৫.৫৬
৫৬ − ৬০৫৫.৫ − ৬০.৫৭
৬১ - ৬৫৬০.৫ − ৬৫.৫৩
৬৬ − ৭০৬৫.৫ − ৭০.৫৩
৭১ − ৭৫৭০.৫ − ৭৫.৫২
খ) গড় নির্ণয়ের ছক নিম্নরূপ :
শ্রেণি ব্যাপ্তিশ্রেণি মধ্যমান (xi)গণসংখ্যা (fi)(fixi)
৪১ - ৪৫৪৩৪১৭২
৪৬ - ৫০৪৮৫২৪০
৫১ - ৫৫৫৩৬৩১৮
৫৬ - ৬০৫৮৭৪০৬
৬১ − ৬৫৬৩৩১৮৯
৬৬ − ৭০৬৮৩২০৪
৭১ − ৭৫৭৩২১৪৬
মোট :fi = ৩০fixi = ১৬৭৫
∴ গড় = Σfixi/Σfi1675/30 = ৫৫.৮৩ (প্রায়) নির্ণেয় গড় ৫৫.৮৩ (প্রায়)
গ) 'ক' থেকে প্রাপ্ত সারণির আয়তলেখ অঙ্কন : ছক কাগজে X-অক্ষ বরাবর তিন ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণিসীমার এক একক এবং Y-অক্ষ বরাবর এক ঘরকে গণসংখ্যার এক একক ধরে আয়তলেখ আঁকা হয়েছে। মূলবিন্দু থেকে ৪০.৫ পর্যন্ত সংখ্যাগুলো আছে বোঝাতে ভাঙাচি‎হ্ন ব্যবহার করা হয়েছে। → অবিচ্ছিন্ন শ্রেণিসীমা চিত্র : 'ক' থেকে প্রাপ্ত সারণির আয়তলেখ।
সংক্ষিপ্ত প্রশ্ন ★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৭. ৮ম শ্রেণির ৩০ জন শিক্ষার্থীর্র গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ : ৪৫, ৪২, ৬০, ৬১, ৫৮, ৫৩, ৪৮, ৫২, ৫১, ৪৯, ৭৩, ৫২, ৫৭, ৭১, ৬৪, ৪৯, ৫৬, ৪৮, ৬৭, ৬৩, ৭০, ৫৯, ৫৪, ৪৬, ৪৩, ৫৬, ৫৯, ৪৩, ৬৮, ৫২।] শ্রেণি ব্যবধান ৫ ধরে গণসংখ্যা সারণি তৈরি কর।
উত্তর দেখুন
উত্তর: এখানে, সর্বনিম্ন সংখ্যা = ৪২ সর্বোচ্চ সংখ্যা = ৭৩ পরিসর = ৭৩ − ৪২ + ১ = ৩১ + ১ = ৩২ দেয়া আছে, শ্রেণি ব্যবধান = ৫ শ্রেণি সংখ্যা = 32/5 = ৬.৪ ≈ ৭
শ্রেণি ব্যাপ্তিঅবিচ্ছিন্ন শ্রেণিসীমাট্যালিগণসংখ্যা
৪১ − ৪৫৪০.৫ − ৪৫.৫৪
৪৬ − ৫০৪৫.৫ − ৫০.৫৫
৫১ − ৫৫৫০.৫ − ৫৫.৫৬
৫৬ − ৬০৫৫.৫ − ৬০.৫৭
৬১ - ৬৫৬০.৫ − ৬৫.৫৩
৬৬ − ৭০৬৫.৫ − ৭০.৫৩
৭১ − ৭৫৭০.৫ − ৭৫.৫২
সংক্ষিপ্ত প্রশ্ন
৮. নিচে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হল :-
প্রাপ্ত নম্বর৩১-৪০৪১-৫০৫১-৬০৬১-৭০৭১-৮০৮১-৯০৯১-১০০
ছাত্রসংখ্যা৪৬৮১২৯৭৪
প্রচুরক শ্রেণির মধ্যমান নির্ণয় কর।
উত্তর দেখুন
উত্তর: প্রদত্ত সারণি থেকে দেখা যায়, (৬১-৭০) শ্রেণির গণসংখ্যা সবচেয়ে বেশি। অর্থাৎ (৬১-৭০) প্রচুরক শ্রেণি। ∴ প্রচুরক শ্রেণির মধ্যমান = (61 + 70)/2 = 131/2 = ৬৫.৫ উত্তর : প্রচুরক শ্রেণির মধ্যমান ৬৫.৫

এই অধ্যায়ের বাকি ৪১০টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।