Online Model Test

ভাষা

দাম দেখাবে

পেমেন্ট সবসময় টাকায় হয়।

লগইন

৬. ত্রিকোণমিতিক অনুপাত (Trigonometric ratios)

এইচএসসি · উচ্চতর গণিত ১ম পত্র

MCQ: ৪৬টি সৃজনশীল: ১৩টি সংক্ষিপ্ত: ১৩টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. 0 ≤ x ≤ π/2 ব্যবধিতে sin x − cos x = 0 সমীকরণের সমাধান কত?
ক) π খ) π/4 গ) 5π/6 ঘ) π/3
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) π/4

ব্যাখ্যা: sin x = cos x ⇒ tan x = 1 ⇒ x = π/4 (0 ≤ x ≤ π/2 ব্যবধিতে)।
বহুনির্বাচনি (MCQ)
২. π/2 ≤ θ ≤ π এবং sin θ = 12/13 হলে tan θ = কত?
ক) −5/13 খ) −12/5 গ) 12/5 ঘ) 12/13
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) −12/5

ব্যাখ্যা: θ দ্বিতীয় চতুর্ভাগে, তাই cos θ = −√1 − 144/169 = −5/13। tan θ = sin θ/cos θ = (12/13)/(−5/13) = −12/5।
বহুনির্বাচনি (MCQ)
৩. sin(4x + 1) এর পর্যায় কোনটি?
ক) 2π খ) 2π/3 গ) π ঘ) π/2
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) π/2

ব্যাখ্যা: sin(ax + b) এর পর্যায় 2π/a; এখানে a = 4, তাই পর্যায় = 2π/4 = π/2।
বহুপদী সমাপ্তিসূচক
৪. π/2 ≤ θ ≤ π এবং sin θ = 4/5 হলে- (i) কোণ উৎপাদনকারী রেখার অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে (ii) cos θ = 3/5 (iii) tan²θ = 16/9 নিচের কোনটি সঠিক?
ক) (i) ও (ii) খ) (i) ও (iii) গ) (ii) ও (iii) ঘ) (i),(ii) ও (iii)
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) (i) ও (iii)

ব্যাখ্যা: θ দ্বিতীয় চতুর্ভাগে, তাই cos θ = −3/5 (ii ভুল)। tan θ = −4/3 ⇒ tan²θ = 16/9 (iii সঠিক)।
বহুপদী সমাপ্তিসূচক
৫. f(x) = 2cos x ফাংশনটির- (i) রেঞ্জ R_f = [−2, 2] (ii) পর্যায়কাল 2π (iii) লেখচিত্র y-অক্ষের সাপেক্ষে প্রতিসম নিচের কোনটি সঠিক?
ক) (i) ও (ii) খ) (i) ও (iii) গ) (ii) ও (iii) ঘ) (i),(ii) ও (iii)
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) (i),(ii) ও (iii)

ব্যাখ্যা: −1 ≤ cos x ≤ 1 ⇒ −2 ≤ 2cos x ≤ 2; cos x এর পর্যায় 2π। cos(−x) = cos x, তাই লেখচিত্র y-অক্ষের সাপেক্ষে প্রতিসম।
সৃজনশীল (CQ)
৬.
  1. ক) যদি 7sin²θ + 3cos²θ = 4 হয়, তবে দেখাও যে, tanθ = ± 1/(√3)।২
  2. খ) একটি বালক 6 সেকেন্ড OAB বৃত্তকলাটির পরিসীমার সমান দৈর্ঘ্য অতিক্রম করলে তার গতিবেগ কত ?৪
  3. গ) প্রতি বর্গ একক টাইলস করতে 6000 টাকা খরচ হলে, R অংশটি টাইলস করতে কত টাকা খরচ হবে ?৪
উত্তর দেখুন
ক) দেওয়া আছে, 7sin²θ + 3cos²θ = 4 বা, 7tan²θ + 3 = 4/cos²θ বা, 7tan²θ + 3 = 4sec²θ বা, 7tan²θ + 3 = 4(1 + tan²θ) বা, 7tan²θ − 4tan²θ = 1 বা, 3tan²θ = 1 ⇒ tan²θ = 1/3 ∴tanθ = ± 1/(√3) (দেখানো হলো)
খ) AB চাপের দের্ঘ্য = rθ = 3 ×2.5= 7.5 একক ∴AOB বৃত্তশলাটির পরিসীমা OA + OB+ চাপ AB = 3+3+7.5 = 13.5 একক ∴ বালকটি 5 সেকেন্ডে অতিক্রম করে = 13.5 একক ∴ বালকটি 1 সেকেন্ডে অতিক্রম করে = 13.5/6 একক = 2.25 একক (প্রায়) ∴ বালকটির গতিবেগ 2.25 একক/সেকেন্ড (Ans.)
গ) OAB বৃত্তকলার ক্ষেত্রফল r²θ/2 = ((3)² × 2.5)/2 = 11.25 বর্গ একক ∆OAB এর ক্ষেত্রফল = 1/3 × 3 × 3sin2.5° = 4.5 × sin(2.5 × 180°/π) = 2.6931 বর্গ একক (প্রায়) ∴ R অংশের ক্ষেত্রফল = 11.25-2.6931 =8.5569 বর্গ একক (প্রায়) ∴1 বর্গ একক টাইলস করতে খরচ হয় 6000 ∴R অংশটি টাইলস করতে খরচ হবে (8.5569×6000) টাকা। = 51341.4 টাকা (প্রায়) (Ans.)
সংক্ষিপ্ত প্রশ্ন
৭. যদি 7sin²θ + 3cos²θ = 4 হয়, তবে দেখাও যে, tanθ = ± 1/(√3)।
উত্তর দেখুন
উত্তর: দেওয়া আছে, 7sin²θ + 3cos²θ = 4 বা, 7tan²θ + 3 = 4/cos²θ বা, 7tan²θ + 3 = 4sec²θ বা, 7tan²θ + 3 = 4(1 + tan²θ) বা, 7tan²θ − 4tan²θ = 1 বা, 3tan²θ = 1 ⇒ tan²θ = 1/3 ∴tanθ = ± 1/(√3) (দেখানো হলো)
সংক্ষিপ্ত প্রশ্ন
৮. (i) চিত্রে ABC সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটিতে AC = 5 cm এবং A কেন্দ্রবিশিষ্ট বৃত্তচাপ MN. (ii) f(x) = sin x. দেখাও যে, tan α+cot α = sec α cosec α
উত্তর দেখুন
উত্তর: tanα + cotα = sinα/cosα + cosα/sinα = (sin²α + cos²α)/(sinα cosα) = 1/(sinα cosα) = secα cosecα (দেখানো হলো)

এই অধ্যায়ের বাকি ৬৪টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।