Online Model Test Online Model Test

এইচএসসি পদার্থবিজ্ঞান ১ম পত্র ৩য় অধ্যায়: গতিবিদ্যা

HSC Physics 1st Paper Chapter 3 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

MCQ: ১৩১টি সৃজনশীল: ৯৪টি সংক্ষিপ্ত: ২৪২টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. মুক্তভাবে পড়ন্ত বস্তুর ওপর কোন বল কাজ করে?
ক) বাতাসের প্লবতা খ) বাতাসের বাধা গ) বাতাসের উর্ধ্বমুখী বল ঘ) অভিকর্ষজ বল
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) অভিকর্ষজ বল

বহুনির্বাচনি (MCQ)
২. যে স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে কী বলে?
ক) কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা খ) ইউক্লেডিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা গ) প্রসঙ্গ কাঠামো ঘ) ত্রিমাত্রিক কাঠামো
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) প্রসঙ্গ কাঠামো

বহুনির্বাচনি (MCQ)
৩. কোনটি ত্রিমাত্রিক গতির উদাহরণ?
ক) একটি সোজা সড়কে কোনো একটি গাড়ির গতি খ) দেওয়ালে একটি পিঁপড়ার গতি গ) টেবিলের উপর একটি পিঁপড়ার গতি ঘ) উড়োজাহাজের গতি
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) উড়োজাহাজের গতি

বহুপদী সমাপ্তিসূচক
৪. গড় ত্বরণ নির্ণয় করা যায়- i. অবস্থান বনাম সময় লেখচিত্র থেকে ii. বেগ ও সময় সারণি থেকে iii. বেগ বনাম সময় লেখচিত্র থেকে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) ii ও iii

বহুপদী সমাপ্তিসূচক
৫. একটি বস্তু একটি নির্দিষ্ট দিকে সম-ত্বরণে গতিশীল হলে- i. এর বেগ সময়ের সাথে বাড়তে থাকে ii. বস্তুটি অসমবেগে চলবে iii. বস্তুটি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) i ও ii

সৃজনশীল (CQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৬. গোলকরক্ষকের 80m সামনে থেকে একজন ফুটবল খেলোয়াড় অনুভূমিকের সাথে 30° কোণে 25ms–¹ বেগে বল কিক করে। একই সময়ে গোলকিপার বলটি ধরার জন্য বলের দিকে 10ms–¹ সমবেগে দৌড়ে যায়।
  1. ক) কেন্দ্রমুখী ত্বরণের সংজ্ঞা দাও।১
  2. খ) সমবেগ সম্পন্ন কণার দ্রুতি অসম হতে পারে না কেন?২
  3. গ) কিক করার 2s পরে বলের বেগ কত হবে?৩
  4. ঘ) বলটি ভূমিতে পড়ার আগে গোলকিপার বলটি ধরতে পারবে কিনা-গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
উত্তর দেখুন
ক) বৃত্তপথে ঘূর্ণনরত বস্তুর ওপর বৃত্তের কেন্দ্রের দিকে সর্বদা যে ত্বরণ ক্রিয়া করে তাকে কেন্দ্রমুখী ত্বরণ বলে।
খ) আমরা জানি, কোনো ভেক্টরের মান বা দিক বা উভয়ের পরিবর্তনের দ্বারা এর পরিবর্তন ঘটে। তাহলে, সমবেগ সম্পন্ন কণার বেগের মান ও দিক কোনোটিরই পরিবর্তন হয় না। আবার, বেগের মান হচ্ছে দ্রুতি। সুতরাং, সমবেগে সম্পন্ন কণার দ্রুতি অপরিবর্তনশীল। একারণেই, সমবেগ সম্পন্ন করণার দ্রুতি অসম হতে পারে না।
গ) দেওয়া আছে, নিক্ষেপণ বেগ, vo = 25ms–¹ নিক্ষেপণ কোণ, θo = 30° সময়কাল, t = 2 sec জানা আছে, অভিকর্ষজ ত্বরণ, g = 9.8 ms–² বের করতে হবে, তাৎক্ষণিক বেগ, v = ? t = 2 sec মুহূর্তকালে বেগের অনুভূমিক উপাংশ, vx = vo cosθo = 25ms–¹ × cos30° = 21.65 ms–¹ এবং উল্লম্ব উপাংশ, vy = vo sinθo − gt = 25ms–¹ × sin30° − 9.8ms–² × 2sec = − 7.1ms–¹ ∴ কিক করার 2sec পর বলের বেগ হবে, v = √vx² + vy² = √(21.65ms⁻¹)² + (−7.1ms⁻¹) = 22.78 ms–¹ (Ans.)
ঘ) দেওয়া আছে, v₀ = 25 ms⁻¹, θ₀ = 30°, গোলকিপারের প্রাথমিক দূরত্ব = 80 m, গোলকিপারের বেগ = 10 ms⁻¹, g = 9.8 ms⁻² বলটির অনুভূমিক পাল্লা, R = (v₀² sin2θ₀)/g = ((25 ms⁻¹)² × sin(2 × 30°))/(9.8 ms⁻²) = 55.23 m বলটি ধরতে হলে বলটি যখন মাটিতে পড়ার উপক্রম হয় তখন নিক্ষেপণ বিন্দু হতে গোলকিপারের দূরত্ব হওয়া উচিত প্রায় 55.23 m। যেহেতু নিক্ষেপণ বিন্দু হতে গোলকিপারের প্রারম্ভিক দূরত্ব 80 m, তাই মাটিতে পড়ার পূর্বে গোলকিপারকে অতিক্রম করতে হবে = 80 m − 55.23 m = 24.77 m বলটির বিচরণকাল, T = (2v₀ sinθ₀)/g = (2 × 25 ms⁻¹ × sin30°)/(9.8 ms⁻²) = 2.55 s T = 2.55 s সময়ে গোলকিপার কর্তৃক অতিক্রান্ত দূরত্ব = 10 ms⁻¹ × 2.55 s = 25.5 m এখানে, 25.5 m > 24.77 m সুতরাং, বলটি ভূমিতে পড়ার আগে গোলকিপার বলটি ধরতে পারবে।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ১২ বার এসেছে
৭. তাৎক্ষণিক বেগ কাকে বলে?
উত্তর দেখুন
উত্তর: সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর দূরত্বের পরিবর্তনের হারকে তাৎক্ষণিক বেগ বলে।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ১১ বার এসেছে
৮. টর্ক কাকে বলে?
উত্তর দেখুন
উত্তর: যে ভৌত রাশি কোনো বস্তুতে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে তাকে টর্ক বলে। প্রযুক্ত বলের মান এবং ঘূর্ণন অক্ষ হতে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্বের গুণফল দ্বারা টর্ক পরিমাপ করা হয়।

এই অধ্যায়ের বাকি ৪৫৯টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।