ক) কোন কণা একটি পূর্ণ চক্র সম্পন্ন করে তার আদি অবস্থানে ফিরে আসলে কণাটির উপর যে বল দ্বারা কৃতকাজের পরিমাণ শূন্য হয়, সেই বলকে সংরক্ষণশীল বল বলে।
খ) কাজ হলো বল ও সরণের ডট গুণফল। অর্থাৎ W = F. S = FS cosθ। কাজের শুধু মান আছে, কিন্তু কোনো দিক নেই। তাই বল ও সরণ ভেক্টর রাশি হওয়া সত্ত্বেও কাজ স্কেলার রাশি।
গ) কুয়ার আয়তন, v = πr²h = π× (0.9)² × 12 = 30.536m³
পানির ভর, m = vρ = 30.536 × 1000 = 30536 kg
পানির গড় সরণ, h = 12m/2 = 6m
সময়, t = 24 min = 24 × 60s
∴ ক্ষমতা, P = W/t = সময/t = (30536 × 9.8 × 6)/(24 × 60)
= 1247W
= 1.67hP
ঘ) আমরা জানি, ক্ষমতা = (কৃতকাজ)/সময়
কৃতকাজের পরিমাণ ধ্রুব থাকলে, ক্ষমতা ∝ 1/সময়
এক্ষেত্রে মোট উত্তোলিত পানির পরিমাণ ধ্রুব থাকায়, P ∝ 1/t
∴ P₁/P₂ = t²/t¹
∴ t₂ = P₁/P₂ × t₁ = 1.67/(1.67 + 1) × 24 min = 15 min
সুতরাং সময় সাশ্রয় হবে = t₁ – t₂
= (24 –15) min
= 9 min