Online Model Test Online Model Test

ভাষা

লগইন

এইচএসসি পদার্থবিজ্ঞান ১ম পত্র ৭ম অধ্যায়: পদার্থের গাঠনিক ধর্ম

HSC Physics 1st Paper Chapter 7 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

MCQ: ৭৩টি সৃজনশীল: ১০৮টি সংক্ষিপ্ত: ১৯১টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. বস্তুর আয়তন বিকৃতির জন্য বস্তুর তলের একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে কী বলে?
ক) দৈর্ঘ্য পীড়ন খ) আয়তন পীড়ন গ) কৃন্তন পীড়ন ঘ) মোচড় পীড়ন
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) আয়তন পীড়ন

বহুনির্বাচনি (MCQ)
২. সর্বাধিক যে দূরত্ব পর্যন্ত দুটি অণুর মধ্যকার সংশক্তি বল অনুভূত হয় তাকে কী বলে?
ক) আণবিক দূরত্ব খ) আণবিক পাল্লা গ) পারমাণবিক দূরত্ব ঘ) পারমাণবিক পাল্লা
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) আণবিক পাল্লা

বহুনির্বাচনি (MCQ)
৩. বস্তুর উপর প্রযুক্ত বল অপসারিত হলে বস্তুটির পূর্বের আকার বা আয়তন ফিরে পাওয়ার ক্ষমতাকে কী বলা হয়?
ক) নমনীয়তা খ) স্থিতিস্থাপক সীমা গ) স্থিতিস্থাপকতা ঘ) উপরের কোনটিই নয়
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) স্থিতিস্থাপকতা

বহুপদী সমাপ্তিসূচক
৪. তরল পদার্থের অন্যতম ধর্ম হচ্ছে – i. সান্দ্রতা ii. দৃঢ়তা iii. পৃষ্ঠটান নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) i ও iii

বহুনির্বাচনি (MCQ)
৫. পৃষ্ঠটানের মাত্রা সমীকরণ হচ্ছে –
ক) [MLT⁻²] খ) [MLT⁻¹] গ) [MT⁻²] ঘ) [LT⁻²]
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) [MT⁻²]

সৃজনশীল (CQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৬. দুটি তারের দৈর্ঘ্য সমান কিন্তু ব্যাস যথাক্রমে 2mm ও 5mm। তার দুটিকে সমান বলে টানলে প্রথমটির দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টির তিনগুণ হয়। প্রথম তারের পয়সনের অনুপাত 0.5।
  1. ক) বলের ভ্রামক কাকে বলে?১
  2. খ) ইস্পাত তারের ইয়ং এর গুণাঙ্ক 2 × 10¹¹Nm⁻² বলতে কী বুঝ?২
  3. গ) প্রথম তারে 10% দৈর্ঘ্য বৃদ্ধিতে ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে?৩
  4. ঘ) উদ্দীপকের তার দুটির মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? গাণিতিকভাবে ব্যাখ্যা কর।৪
উত্তর দেখুন
ক) কোনো বলের ক্রিয়ায় কোনো বস্তুকণা চলন গতি লাভ না করে যদি ঘূর্ণন গতি লাভ করে তাহলে বল ও ঘূর্ণন পথের কেন্দ্র হতে বলের ক্রিয়ারেখার ওপর লম্বের গুণফলকে বলের ভ্রামক বলে।
খ) ইস্পাত তারের ইয়ং এর গুণাংক 2 × 10¹¹ Nm⁻² বলতে বুঝায়, তারের মধ্যে একক মানের দৈর্ঘ্য বিকৃতি ঘটাতে হলে এর দৈর্ঘ্য বরাবর 2 × 10¹¹ Nm⁻² মানের পীড়ন প্রয়োগ করতে হবে।
গ) দেওয়া আছে, প্রথম তারের পয়সনের অণুপাত, σ = 0.5 দৈর্ঘ্য বিৃকতি, l/L = 10% = 0.1 আদি ব্যাস, D = 2mm = 2 × 10⁻³m ব্যাসের পরিবর্তন d হলে, σ = (পার্শ্ব বিকৃতি)/(দৈর্ঘ্য বিকৃতি) = (− d/D)/(l/L) ∴ d = − σD l/L = 0.5 × 2 × 10⁻³ m × 0.1 = − 10⁻⁴m = − 0.1 × 10⁻³ m = − 0.1 mm ∴ ব্যাসার্ধের পরিবর্তন = (|d|)/2 = (0.1 mm)/2 = 0.05mm সুতরাং, প্রথম তারে 10% দৈর্ঘ্য বৃদ্ধিতে ব্যাসার্ধের হ্রাস = 0.05 mm (Ans.)
ঘ) মনে করি, তারদ্বয়ের আদি দৈর্ঘ্য সমান (L) এবং এদেরকে দৈর্ঘ্য বরাবর সমান বলে (F) টানা হলো। তারদ্বয়ের আদি ব্যাস যথাক্রমে D₁ = 2mm, D₂ = 5mm তারদ্বয়ের দৈর্ঘ্য বৃদ্ধি যথাক্রমে l₁ ও l₂ হলে, l₁ = 3l₂ তারদ্বয়ের উপাদানের ইয়ং এর গুণাংক যথাক্রমে Y₁ ও Y₂ হলে, Y¹/Y² = (FL/A¹l¹)/(FL/A²l²) = A²/A¹ × l²/l¹ = (1/4 π D 2 2)/(1/4 π D 2 1) × l²/l¹ = (D₂/D₁)² × l²/l¹ = ((5 mm)/2mm)² × l₂/3l₂ = 2.0833 > 1 বা, Y₁ = 2.0833Y₂ ∴ Y₁ > Y₂ অর্থাৎ, প্রথম তারের উপাদানের ইয়ং এর গুণাংক > ২য় তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক। সুতরাং, উদ্দীপকের তার দুটির মধ্যে ১ম তারটি বেশি স্থিতিস্থাপক।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ১১ বার এসেছে
৭. সেকেন্ড দোলক কাকে বলে?
উত্তর দেখুন
উত্তর: যে সরল দোলকের দোলনকাল দুই সেকেন্ড তাকে সেকেন্ড দোলক বল।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ১০ বার এসেছে
৮. পয়সনের অনুপাত কাকে বলে?
উত্তর দেখুন
উত্তর: স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে বস্তুর উপাদানের পয়সনের অনুপাত বলে।

এই অধ্যায়ের বাকি ৩৬৪টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।