ক) দুটি বিপরীতধর্মী কিন্তু সমান মানের চার্জ কাছাকাছি অবস্থান করলে এদেরকে একত্রে তড়িৎ দ্বিমেরু বলে।
খ) আধানের যে কোনো মান হতে পারেনা- এ বিষয়টিকে আধানের কোয়ান্টায়ন বলে। দুটি অনাহিত বস্তুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের ফলে উভয়ই সমান মানের কিন্তু বিপরীতধর্মী চার্জে চার্জিত হয়। কয়টি ইলেকট্রন স্থানান্তর করলো তার ওপর আধানের মান নির্ভর করে। একারণে আধানের মান সর্বদা ইলেকট্রনের আধানের (e = −1.6 × 10⁻¹⁹C) সরল গুনিতক হয়, ভগ্নাংশ হতে পারেনা। যেমন, 2.4 × 10⁻¹⁹C মানের কোনো আধান থাকতে পারেনা, কারণ এটি e− এর ভগ্নাংশ (1.5) গুণিতক।
গ) দেওয়া আছে,
চাজর্দ্বয় q₁ = 6μC = 6 × 10⁻⁶C
এবং q₂ = − 15μC = −15 × 10⁻⁶C
চার্জদ্বয়ের মধ্যকার দূরত্ব, d = 0.05m
জানা আছে,
বায়ু মাধ্যমের জন্য কুলম্বের ধ্রুবক, 1/(4π∈o) = 9 × 10⁹ Nm²C⁻²
চার্জদ্বয়ের সংযোজক রেখার মধ্যস্থলে অর্থাৎ প্রতিটি চার্জ হতে
r = d/2 = 0.05m/2 = 0.025 m দূরের বিন্দুতে q₁ চার্জের দরুন
তড়িৎ বিভব, V₁ = 1/(4π∈o)q₁/r
এবং q₂ চার্জের দরুন তড়িৎ বিভব = 1/(4π∈o)q₂/r।
∴ নির্ণেয় তড়িৎ বিভব, V = V₁ + V₂ = 1/(4π∈o)q₁/r + 1/(4π∈o)q₂/r
= 1/(4π∈o) × 1/r (q₁ + q₂)
= 9 × 10⁹ Nm²C⁻²× 1/0.025m × (6 − 15) × 10⁻⁶C
= − 3.24 × 10⁶JC⁻¹ = − 3.24 × 10⁶ Volt (Ans.)
ঘ) চাজর্দ্বয় স্পর্শ করানোর পূর্বে এদের মধ্যকার তড়িৎ বল বা কুলম্বীয় বল, F = 1/(4π∈o)(q₁ q₂)/d²
= 9 × 10⁹ Nm²C⁻²× (6 × 10⁻⁶C × (−15 × 10⁻⁶C))/((0.05m)²) ⁻ × − × ⁻
= −324 N; (−) চিহ্ন দ্বারা আকর্ষনমূলক বল বুঝায়।
চাজর্দ্বয়কে পরস্পর স্পর্শ করিয়ে পুনরায় একই অবস্থানে রাখা হলে এদের মান সমান হবে, তখন চার্জদ্বয়ের প্রত্যেকের মান,
q₁′ = q₂′ = (q₁ + q₂)/2 = (6μC − 15μC)/2 = −4.5μC
= − 4.5 × 10⁻⁶C
∴ স্পর্শের পর চার্জদ্বয়ের মধ্যকার বলের মান, F = 1/(4π∈o)(q₁′ q₂′)/d²
= 9 × 10⁹ Nm²C⁻² × ((−4.5 × 10⁻⁶c)²)/(× 0.05m)²) ⁻ = + 72.9N
(+) চিহ্ন দ্বারা বিকর্ষণমূলক বল বুঝায়।
সুতরাং স্পর্শ করানোর পূর্বের তুলনায় পরে বলের মান অনেকখানি কমে গেলেও স্পর্শ করানোর পূর্বে বল ছিলো আকর্ষণমূলক এবং স্পর্শ করানোর পর বল হলো বিকর্ষণমূলক।