ক) অ্যাট্রিবিউট হলো HTML এলিমেন্টের অতিরিক্ত আনুষঙ্গিক তথ্যাদি প্রকাশ করার মাধ্যম। মূলত HTML এলিমেন্টের কার্যক্ষমতাকে বর্ধিত করার জন্য অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়।
খ) Syntax এর সমার্থক শব্দ হলো Grammar বা নিয়ম। অর্থাৎ যে নিয়মের আওতায় HTML এর ট্যাগ তৈরি করা হয় অথবা ব্যবহার করা হয় তা হলো HTML Syntax। যেমন- Container ট্যাগের ক্ষেত্রে শুরু ও শেষ tag থাকতে হয়। উদাহরণ .........
। আর শুরু ও শেষ ট্যাগের মধ্যস্থিত যা কিছু রয়েছে সবকিছু মিলে HTML এলিমেন্ট গঠিত হয়।

গ) উদ্দীপকের টেবিলটির আউটপুট পেতে HTML কোড হলো-
<html>
<head><title>Subject Details </title> </head>
<body>
<table border = "1">
<tr>
<th colspan = "3"> Compulsory subject </th>
<th> Group subject </th>
</tr>
<tr>
<td> Bangla </td>
<td> English </td>
<td> ICT </td>
<td rowspan = "4" align = "left">
<ol type = "1">
<li> physics </li>
<li> Chamistry </li>
<li> Math </li>
<li> Biology </li>
</ol>
</td>
</tr>
</table>
</body>
</html>
ঘ) Compulsory Subject এর ওপর ক্লিক করলে www.ssnic.com.bd ওয়েবসাইটটি প্রদর্শনের জন্য প্রয়োজনীয় HTML কোড নিম্নরূপ :
<html>
<head> <title> Subject Details </title> </head>
<body>
<a href = "http://www.ssnic.com.bd" alt = "not found"> Compulsory Subject </a>
</body>
</html>
উপরোক্ত HTML কোডের জন্য Compulsory Subject লেখাটি একটি লিংক হিসেবে ব্রাউজারে প্রদর্শিত হবে। যে লিংকটিতে ক্লিক করলে www.ssnic.com.bd এর ওয়েবসাইটে সরাসরি চলে যাবে। আর HTML এ লিংক তৈরি করতে যে বিশেষ ট্যাগটি ব্যবহৃত হয় তাকে anchor ট্যাগ (<a>) বলে। এক ওয়েব পেজের সাথে আরেকটি ওয়েব পেজের লিংক করার ক্ষেত্রে এই ট্যাগ ব্যবহার করা হয়। <a> ট্যাগের সাথে href অ্যাট্রিবিউট ব্যবহার করে কাঙ্ক্ষিত লিংকটি প্রদর্শন করা যায়। আর উক্ত কোডে alt অ্যাট্রিবিউটিটির কাজ হলো কোনো কারণে তৈরি করা লিংকটি কাজ না করে সে ক্ষেত্রে alt অ্যাট্রিবিউটের লেখাটি লিংক এর স্থলে প্রদর্শন করবে।