Online Model Test Online Model Test

বিশ্ববিদ্যালয় ভর্তি (বিজ্ঞান) পদার্থবিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায়: মহাকর্ষ ও অভিকর্ষ (১ম পত্র)

বিশ্ববিদ্যালয় ভর্তি (বিজ্ঞান) Physics Chapter 6 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

MCQ: ১৩৩টি সংক্ষিপ্ত: ৪৭টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. পৃথিবীর যত অভ্যন্তরে যাওয়া যায় অভিকর্ষীয় ত্বরণের মান ততই কমতে থাকে। কারণ-
ক) পৃথিবীর ঘনত্ব কমতে থাকে বলে খ) পৃথিবীর ব্যাসার্ধ কমতে থাকে বলে গ) পৃথিবীর কার্যকরী বল কমতে থাকে বলে ঘ) পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রার পার্থক্য রয়েছে বলে
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) পৃথিবীর ব্যাসার্ধ কমতে থাকে বলে

ব্যাখ্যা: d গভীরতায় g' = g(1 − d/R) = g(R − d)/R; কেন্দ্র থেকে দূরত্ব (কার্যকর ব্যাসার্ধ) R − d কমলে g কমে। পৃথিবীর কেন্দ্রে g = 0।
বহুনির্বাচনি (MCQ)
২. একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারদিকে ভূ-পৃষ্ঠে হতে 900 km উপরে থেকে বৃত্তাকার পথে ঘুরছে। পৃথিবীর ব্যাসার্ধ 6400 km এবং ভূ-পৃষ্ঠে মধ্যাকর্ষণ জনিত ত্বরণ 9.81 ms⁻² হলে উপগ্রহটির বেগ কত?
ক) 20.75 km/sec খ) 10 km/sec গ) 7.42 km/sec ঘ) 19.65 km/sec
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) 7.42 km/sec

ব্যাখ্যা: v = √GM/(R+h) = R√g/(R+h) v = 6.4 × 10⁶ × √9.81/7.3 × 10⁶ ≈ 7.42 × 10³ m s⁻¹ = 7.42 km s⁻¹
বহুনির্বাচনি (MCQ)
৩. কম থেকে বেশী অভিকর্ষীয় ত্বরণ ‘g’ অনুসারে সাজাও। (ঢাকা = D, রোম = R, উত্তর মেরূ = N, বিষুবরেখাতে একটি জাহাজ = E)
ক) DENR খ) EDRN গ) RNED ঘ) DREN
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) EDRN

ব্যাখ্যা: অক্ষাংশ বাড়লে g বাড়ে (বিষুবরেখায় সর্বনিম্ন, মেরুতে সর্বোচ্চ)। অক্ষাংশ: বিষুবরেখা 0° < ঢাকা ≈ 24° < রোম ≈ 42° < উত্তর মেরু 90°, তাই ক্রম EDRN।
বহুনির্বাচনি (MCQ)
৪. মঙ্গল গ্রহের ব্যাসার্ধ 3.4×10⁶ m এবং মধ্যাকর্ষণ জনিত ত্বরণ 3.7 m/sec² হলে মঙ্গল গ্রহে কোন বস্তুর মুক্তি বেগ কত?
ক) 12.58 km/sec খ) 3.55 km/sec গ) 5.02 km/sec ঘ) 11.20 km/sec
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) 5.02 km/sec

ব্যাখ্যা: v = √2gR = √2 × 3.7 × 3.4 × 10⁶ ≈ 5.02 × 10³ m s⁻¹ = 5.02 km s⁻¹
বহুনির্বাচনি (MCQ)
৫. পৃথিবীর ব্যাসার্ধ 6400 km হলে পৃথিবী পৃষ্ঠের 6400 km উঁচুতে ‘g’ এর মান কত হবে?
ক) 2.45 m/s² খ) 4.90 m/s² গ) 9.8 m/s² ঘ) 0
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) 2.45 m/s²

ব্যাখ্যা: g_h = g R²/(R+h)²; h = R হলে g_h = g/4 g_h = 9.8/4 = 2.45 m s⁻²
সংক্ষিপ্ত প্রশ্ন
৬. দুটি বস্তুর ভর যথাক্রমে 50kg ও 70kg ,মধ্যকার দূরত্ব 0.01 m হলে, মধ্যবর্তী বল কত?
উত্তর দেখুন
উত্তর: মধ্যবর্তী বল, F = = ∴ F = 2.33 × 10⁻³ N Ans.
সংক্ষিপ্ত প্রশ্ন
৭. দুটি বস্তুর মধ্যবর্তী মহাকর্ষ বল 8N মধ্যবর্তী দূরত্ব পূর্বের দ্বিগুন করলে মহাকর্ষ বল কত?
উত্তর দেখুন
উত্তর: F ∝ 1/r² ⇒ F₂/F₁ = r₁²/r₂² ⇒ F₂/8 = 1/(2)² = 1/4 ∴ F₂ = 2 N (Ans.)

এই অধ্যায়ের বাকি ১৭৩টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।