Online Model Test Online Model Test

ভাষা

লগইন

অষ্টম শ্রেণির বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায়: পরমাণুর গঠন

Class 8 Science Chapter 6 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

MCQ: ১৫২টি সৃজনশীল: ২৬টি সংক্ষিপ্ত: ৭২টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
১. ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস কোনটি?
ক) ২, ৫ খ) ২, ৮, ৫ গ) ২, ৮, ১ ঘ) ২, ৮, ২
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) ২, ৮, ৫

বহুপদী সমাপ্তিসূচক ★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
২. পরমাণুর নিউক্লিয়াসে থাকে− i. ইলেকট্রন ii. প্রোটন iii. নিউট্রন নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) ii ও iii

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৩. সিলিকনের পারমাণবিক সংখ্যা কত?
ক) ৬ খ) ১০ গ) ১৪ ঘ) ১৬
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) ১৪

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৪. কোনটির স্থিতিশীলতা সর্বাধিক?
ক) Na খ) Mg গ) Cl ঘ) Ar
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) Ar

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৫. একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে?
ক) ২ খ) ৮ গ) ৮ ঘ) ৩২
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) ৩২

সৃজনশীল (CQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৬. নিচের ছকটি দেখ এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
মৌলের প্রতীকপ্রোটন সংখ্যা
Al১৩
N৭
F৯
  1. ক) ভরসংখ্যা কাকে বলে?১
  2. খ) প্রোটন ও ইলেকট্রনের আধানের পরিমাণ একই ধরা হয় কেন?২
  3. গ) ছকে প্রদত্ত পরমাণুর বিভিন্ন শক্তিস্তরে ইলেকট্রন বিন্যাসের চিত্র এঁকে দেখাও।৩
  4. ঘ) ইলেকট্রন বিন্যাসই পরমাণুর কাঠামো প্রদান করে উপরিউক্ত মৌলগুলোর আলোকে উক্তিটির যথার্থতা যাচাই কর।৪
উত্তর দেখুন
ক) কোনো মৌলের পরমাণুতে প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে ভরসংখ্যা বলে।
খ) কোনো মৌলের পরমাণুতে বিদ্যমান প্রোটন সংখ্যাই ঐ মৌলের ইলেকট্রন সংখ্যা অর্থাৎ মৌলের পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে, তাই প্রোটন ও ইলেকট্রনের আধানের পরিমাণ একই ধরা হয়।
গ) ছকে প্রদত্ত Al, N ও F এর প্রোটন সংখ্যা যথাক্রমে ১৩, ৭ ও ৯। যেহেতু প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার সমান তাই Al, N ও F এর পরমাণুতে যথাক্রমে ১৩টি, ৭টি ও ৯টি ইলেকট্রন বিদ্যমান। নিচে এদের ইলেকট্রন বিন্যাস চিত্রের মাধ্যমে দেখানো হলো : Al (১৩) = ২, ৮, ৩ N (৭) = ২, ৫ F (৯) = ২, ৭ চিত্র: Al পরমাণু চিত্র: N পরমাণু চিত্র: F পরমাণু
ঘ) ইলেকট্রন বিন্যাসই পরমাণুর কাঠামো প্রদান করে যা উপরিউক্ত মৌলগুলোর আলোকে যাচাই করা যায়। ইলেকট্রন বিন্যাস থেকে একটি পরমাণুতে বিদ্যমান ইলেকট্রনসমূহের সজ্জা নির্ধারিত হয়। অর্থাৎ মৌলের পরমাণুর ইলেকট্রন সংখ্যা দ্বারা ঐ মৌলের গঠন বিন্যাস জানা যায়। এর ওপর নির্ভর করে মৌলে কতটি শক্তিস্তর থাকবে এবং কোন শক্তিস্তরে কতটি ইলেকট্রন থাকবে। উপরিউক্ত মৌলগুলোর মধ্যে Al, N ও F এর ইলেকট্রন সংখ্যা যথাক্রমে ১৩, ৭ ও ৯। এদের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ : Al(১৩)→ ২, ৮, ৩ N(a) → ২, ৫ F (৯)→ ২, ৭ দেখা যাচ্ছে যে, A, N ও F এর যথাক্রমে ৩টি, ২টি ও ২টি শক্তিস্তর বিদ্যমান। কোন শক্তিস্তরে কতটি করে ইলেকট্রন থাকবে তাও জানা যায় ইলেকট্রন বিন্যাস থেকে। এভাবে পরমাণুগুলোর গঠন কাঠামো নির্ধারিত হয়। অতএব, ইলেকট্রন বিন্যাসই পরমাণুর কাঠামো প্রদান করে- উক্তটি উপরিউক্ত মৌলগুলোর আলোকে যথার্থ।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৭ বার এসেছে
৭. ভরসংখ্যা কাকে বলে?
উত্তর দেখুন
উত্তর: কোনো মৌলের পরমাণুতে প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে ভরসংখ্যা বলে।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★ গুরুত্বপূর্ণ ৪ বার এসেছে
৮. পারমাণবিক সংখ্যা কাকে বলে?
উত্তর দেখুন
উত্তর: কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে।

এই অধ্যায়ের বাকি ২৪২টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।