বহুনির্বাচনি (MCQ)
১. ড্যানিয়েল কোষে তড়িদ্বার হিসেবে ব্যবহৃত হয় (09-10,08-09)
ক) Cu এবং Zn
খ) Cu এবং Ag
গ) Zn এবং Ag
ঘ) Cu এবং Fe
ঙ) Zn এবং Fe
উত্তর দেখুন
সঠিক উত্তর: ক) Cu এবং Zn
ব্যাখ্যা: ড্যানিয়েল কোষে ZnSO₄ দ্রবণে Zn দণ্ড (অ্যানোড) ও CuSO₄ দ্রবণে Cu দণ্ড (ক্যাথোড) তড়িদ্বার হিসেবে থাকে।