Online Model Test Online Model Test

বিশ্ববিদ্যালয় ভর্তি (বিজ্ঞান) জীববিজ্ঞান ৫ম অধ্যায়: শৈবাল ও ছত্রাক (উদ্ভিদবিজ্ঞান)

বিশ্ববিদ্যালয় ভর্তি (বিজ্ঞান) Biology Chapter 5 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

MCQ: ১৬৪টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
১. 'র্যামেন্টা' কোথায় উপস্থিত?
ক) Marchantia খ) Pteris গ) Semibarbula ঘ) Selaginella
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) Pteris

ব্যাখ্যা: Pteris (ফার্ন) এর রাইজোম ও পত্রবৃন্তের গোড়ায় বাদামি বর্ণের শুষ্ক শল্কপত্র থাকে, এদের র‍্যামেন্টা বলে।
বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
২. কোন্ উদ্ভিদের কোষপ্রাচীর কাইটিন দ্বারা গঠিত?
ক) শৈবাল খ) ছত্রাক গ) ব্যাক্টেরিয়া ঘ) মস ঙ) ফার্ণ
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) ছত্রাক

ব্যাখ্যা: ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দিয়ে গঠিত। ব্যাকটেরিয়ায় পেপটাইডোগ্লাইকান, শৈবাল-মস-ফার্নে সেলুলোজ।
বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৩. Horsetail কোন্ উদ্ভিদকে বলা হয়?
ক) Puccinia খ) Riccia গ) Pteris ঘ) Selaginella ঙ) Equisetum
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঙ) Equisetum

ব্যাখ্যা: Equisetum-এর সন্ধিযুক্ত, ঘোড়ার লেজের মতো কাণ্ডের জন্য একে Horsetail বলে।
বহুনির্বাচনি (MCQ)
৪. নিচের কোনটির দেহে নডিউল আছে?
ক) Navicula খ) Spirogyra গ) Clostridium ঘ) Sargassum
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) Navicula

ব্যাখ্যা: Navicula (ডায়াটম) এর কোষপ্রাচীরের মাঝখানে ও দুই প্রান্তে পুরু অংশ নডিউল থাকে। Spirogyra-তে সর্পিল ক্লোরোপ্লাস্ট, Sargassum-এ বায়ুথলি থাকে।
বহুনির্বাচনি (MCQ)
৫. নীচের কোনটির সঞ্চিত খাদ্য ফ্লোরিডিয়ান স্টার্চ?
ক) Spirogyra খ) Navicula গ) Polysiphonia ঘ) Sargassum
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) Polysiphonia

ব্যাখ্যা: Polysiphonia লোহিত শৈবাল (Rhodophyta), এদের সঞ্চিত খাদ্য ফ্লোরিডিয়ান স্টার্চ। Spirogyra-তে স্টার্চ, Sargassum-এ ল্যামিনারিন ও ম্যানিটল, Navicula-তে তেল/চর্বি সঞ্চিত থাকে।

এই অধ্যায়ের বাকি ১৫৯টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।