Online Model Test Online Model Test

ভাষা

লগইন

অষ্টম শ্রেণির বিজ্ঞান ১৪শ অধ্যায়: পরিবেশ এবং বাস্তুতন্ত্র

Class 8 Science Chapter 14 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

MCQ: ১২৮টি সৃজনশীল: ২১টি সংক্ষিপ্ত: ৬০টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
১. নিচের কোন খাদ্য শৃঙ্খলটি সঠিক?
ক) মানুষ → গম → ইঁদুর খ) ব্যাঙ → সাপ → ময়ূর গ) ব্যাঙ → ঈগল → সাপ ঘ) গম → মানুষ → ইঁদুর
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) ব্যাঙ → সাপ → ময়ূর

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
২. সুন্দরবনের উদ্ভিদের মূলের অগ্রভাগে কোনটি বিদ্যমান?
ক) পাতা খ) মুকুল গ) পর্বমধ্য ঘ) অসংখ্য ছিদ্র
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) অসংখ্য ছিদ্র

বহুপদী সমাপ্তিসূচক ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৩. বাস্তুতন্ত্রের ক্ষেত্রে- i. মোটামুটি স্বনিয়ন্ত্রিত ii. স্বয়ংসম্পূর্ণ একক iii. ভারসাম্য প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) i, ii ও iii

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৪. সিডরের ফলে সুন্দরবনে হরিণের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেল। কমে যাওয়া প্রাণীটি খাদ্যশৃঙ্খলের কোন স্তরের অন্তর্ভুক্ত?
ক) উৎপাদক খ) ১ম স্তরের খাদক গ) ২য় স্তরের খাদক ঘ) ৩য় স্তরের খাদক
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) ১ম স্তরের খাদক

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৫. নিচের কোনটি প্রথম স্তরের খাদক?
ক) ফাইটোপ্ল্যাংকটন খ) শামুক গ) বাঘ ঘ) বক
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) শামুক

সৃজনশীল (CQ)
৬. নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও : ফাহিম একটি বনে বেড়াতে গিয়ে বিভিন্ন ধরনের গাছপালার মাঝে বিচিত্র রকমের প্রাণীর উপস্থিতি লক্ষ করল। এদের মধ্যে ছিল খরগোশ, হরিণ, বানর, বাঘ, শূকর ইত্যাদি প্রাণী। সে খেয়াল করল বনের একটি অংশে বড় বড় গাছপালা কেটে ফেলা হয়েছে আর সে অংশে ঐ সকল প্রাণীর উপস্থিতি খুবই কম।
  1. ক) বাস্তুতন্ত্র কী?১
  2. খ) বিয়োজক বলতে কী বোঝায়?২
  3. গ) ফাহিমের দেখা জীবগুলো দিয়ে একটি খাদ্যশৃঙ্খল তৈরি করে শৃঙ্খলটি ব্যাখ্যা কর।৩
  4. ঘ) বড় বড় গাছপালা কেটে ফেলা অংশে প্রাণীর সংখ্যা কমে যাওয়ার কারণ বিশ্লেষণ কর।৪
উত্তর দেখুন
ক) যেকোনো একটি পরিবেশের অজীব এবং জীব উপাদানসমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়া, আদান-প্রদান ইত্যাদির মাধ্যমে পরিবেশের যে তন্ত্র গড়ে ওঠে, সেটিই বাস্তুতন্ত্র।
খ) বিয়োজক বলতে বাস্তুতন্ত্রের অন্তর্গত আণুবীক্ষণিক মৃতজীবী জীব যেমন : ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদিকে বোঝায়। বিয়োজক মৃত উৎপাদক ও খাদকের জটিল দেহকে বিয়োজিত সরল করে। এই সরল জৈব যৌগের কিছু অংশ তারা খাদ্য হিসেবে নিজেরা গ্রহণ করে এবং বাকি অংশ অজৈব লবণ বা মৌলরূপে প্রকৃতিতে ফিরিয়ে দেয়। বিয়োজকদের দ্বারাই প্রকৃতিতে অজীব ও জীব উপাদানের মধ্যে ভারসাম্য রক্ষিত হয়।
গ) ফাহিমের দেখা জীবগুলো নিয়ে ঐ বনে অনেকগুলো খাদ্যশৃঙ্খল গড়ে উঠেছে। এগুলোর মধ্যে একটি খাদ্যশৃঙ্খল নিম্নরূপ: ঘাস ও লতাগুল্ম → হরিণ → বাঘ সূর্যের আলো ও ক্লোরোফিলের সহায়তায় ঘাস ও লতাগুল্ম নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করে। এগুলো উৎপাদক। এসব উৎপাদকদের খাদ্য হিসেবে গ্রহণ করে। প্রথম স্তরের খাদক হরিণেরা বাঘ হরিণ শিকার করে তাদের খায়। এ খাদ্যশৃঙ্খলে বাঘ হলো সর্বোচ্চ স্তরের খাদক। এসব উৎপাদক ও খাদকের মৃত্যুর পর বিয়োজকরা এদের দেহকে অজৈব যৌগে পরিণত করে। এভাবে ফাহিমের দেখা জীবগুলো দিয়ে ঐ বনে তৈরি খাদ্য শৃঙ্খলে জৈব ও অজৈব যৌগের মধ্যে ভারসাম্য রক্ষিত হয়।
ঘ) বড় বড় গাছপালা কেটে ফেলা অংশে প্রাণীর সংখ্যা কমে যাওয়ার কারণ গাছপালার ওপর প্রাণীদের নির্ভরশীলতা। একটি অঞ্চলের বাস্তুতন্ত্র কার্যকরী রাখার জন্য উৎপাদক, খাদক এবং বিয়োজক প্রত্যেকে একে অপরের ওপর নির্ভরশীল। একটিতে ঘাটতি হলে অন্যটিতে এর প্রভাব পড়ে। ফাহিম বনে বেড়াতে গিয়ে বিভিন্ন ধরনের গাছপালার মাঝে বিচিত্র ধরনের প্রাণীর উপস্থিতি লক্ষ করেছে। বনের গাছপালা হলো উৎপাদক। কিন্তু সে দেখেছে যে, বনের একটি অংশের বড় বড় গাছপালা কেটে ফেলায় তার প্রভাব পড়েছে সরাসরি প্রথম স্তরের খাদক খরগোশ, হরিণ ও বানরের ওপর। খাদ্য ও আবাসস্থলের অভাবে। এসব জীব বনের অন্যত্র যেখানে তাদের খাবারের ভালো ব্যবস্থা আছে সেখানে সরে গেছে। প্রথম স্তরের খাদকের অভাবে সেখানে দ্বিতীয়, তৃতীয় ও সর্বোচ্চ স্তরের খাদকদের বিচরণও অনেকাংশে কমে গেছে। অতএব, উপরিউক্ত কারণেই বড় বড় গাছপালা কেটে ফেলা অংশে প্রাণীর সংখ্যা কমে গেছে।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৭. খাদক কী?
উত্তর দেখুন
উত্তর: খাদক হলো সে সকল প্রাণী যারা উদ্ভিদ থেকে পাওয়া জৈব পদার্থ বা অন্য কোনো প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৮. খাদ্যজাল কী?
উত্তর দেখুন
উত্তর: বাস্তুতন্ত্রে বিভিন্ন প্রজাতির দ্বারা আন্তঃ-সম্পর্কযুক্ত অনেকগুলো খাদ্যশৃঙ্খলকে একত্রে খাদ্যজাল বলে।

এই অধ্যায়ের বাকি ২০১টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।