Online Model Test Online Model Test

অষ্টম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২য় অধ্যায়: কম্পিউটার নেটওয়ার্ক

Class 8 ICT Chapter 2 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

MCQ: ২৭৮টি সংক্ষিপ্ত: ২৯টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
১. দুই বা ততোধিক কম্পিউটারের আন্তঃসংযোগকে কী বলে?
ক) কম্পিউটার নেটওয়ার্ক খ) নেটওয়ার্ক টপোলজি গ) ইন্টারনেট ঘ) ই-মেইল
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) কম্পিউটার নেটওয়ার্ক

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
২. সার্ভার থেকে তথ্য নেয় কোনটি?
ক) ক্লায়েন্ট খ) প্রোটোকল গ) ই-মেইল ঘ) রিসোর্স
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) ক্লায়েন্ট

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৩. মিডিয়া থেকে তথ্য কম্পিউটার এবং কম্পিউটার থেকে তথ্য মিডিয়ায় এনে দেয় কোনটি?
ক) Network Adapter খ) Resource গ) Router ঘ) E-mail Server
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) Network Adapter

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৪. নিচের কোনটি রিসোর্স এর উদাহরণ?
ক) ফ্যাক্স খ) রেডিও গ) অপটিক্যাল ঘ) কো-এক্সিয়াল ক্যাবল
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) ফ্যাক্স

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৫. নেটওয়ার্কের সাথে সম্পর্ক আছে নিচের কোন যন্ত্রটির?
ক) মিডিয়া খ) রেডিও গ) খবরের কাগজ ঘ) টেলিভিশন
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) মিডিয়া

সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৬. Satellite বলতে কী বুঝ? Optical fiber-এর সিগন্যাল প্রেরণের কৌশল লেখ।
উত্তর দেখুন
উত্তর: Satellite বলতে একটি বস্তু অন্য আরেকটি বস্তুকে কেন্দ্র করে প্রদক্ষিণ করাকে বোঝায়। এটি পৃথিবী থেকে প্রায় ৩৬ হাজার কি.মি. উপরে সম্পূর্ণ বৃত্তাকার কক্ষপথ রচনা করে পৃথিবীকে প্রদক্ষিণ করে। Optical fiber-এর সিগন্যাল পাঠানোর কৌশল : অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু এক ধরনের কাচের তন্তু। বৈদ্যুতিক তারে বৈদ্যুতিক সিগন্যাল পাঠানো হয়। স্যাটেলাইট ওয়্যারলেস সিগন্যাল পাঠানো হয়। আর অপটিক্যাল ফাইবারে সিগন্যালটিকে আলোতে রূপান্তরিত করে পাঠানো হয়। অপটিক্যাল ফাইবারে যে আলোকে সিগন্যাল হিসাবে পাঠানো হয়, সেটি ইনফ্রারেড আলো এবং এই আলো আমাদের চোখে দৃশ্যমান নয়। একটি অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে এত বেশি সিগন্যাল পাঠানো সম্ভব যে অনেকের কাছে তা অবিশ্বাস্য মনে হতে পারে। কারণ একটি অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে একসাথে কয়েক লক্ষ টেলিফোন কল পাঠানো সম্ভব। স্যাটেলাইট সিগন্যাল আলোর বেগে যেতে পারে কিন্তু অপটিক্যাল ফাইবারে পাঠানো সংকেতকে কাচের ভেতর দিয়ে যেতে হয় বলে সেখানে আলোর বেগ এক-তৃতীয়াংশ কম। তারপরও পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে অপটিক্যাল ফাইবারে সিগন্যাল পাঠাতে হলে সেটি অনেক তাড়াতাড়ি পাঠানো যায়।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৭. অপটিক্যাল ফাইবার ও সাবমেরিন ক্যাবল সম্পর্কে আলোচনা কর।
উত্তর দেখুন
উত্তর: অপটিক্যাল ফাইবার : একসময় পৃথিবীর সব তথ্যই পাঠানো হতো তারের ভেতর বৈদ্যুতিক সংকেত অথবা তারবিহীন ওয়্যারলেস সংকেত হিসেবে। এখন সারা পৃথিবীতেই তথ্য উপাত্ত পাঠানোর জন্য একটি সম্পূর্ণ নতুন প্রযুক্তি গড়ে উঠেছে সেটি হচ্ছে অপটিক্যাল ফাইবার প্রযুক্তি। অপটিক্যাল ফাইবার আসলে কাচের অত্যন্ত স্বচ্ছ তন্তু, সেটি চুলের মতো সরু এবং তার ভেতর দিয়ে আলোর সংকেত হিসেবে তথ্য এবং উপাত্ত পাঠানো যায়। অপটিক্যাল ফাইবারে সিগন্যাল হিসেবে যে আলোকে পাঠানো হয়, সেটি ইনফ্রারেড আলো এবং এই আলো আমাদের চোখে দৃশ্যমান নয়। আর এ কারণেই এটি খুব অল্প সময়ে সারা পৃথিবীতে যোগাযোগের মাধ্যম হিসেবে জায়গা করে নিতে পেরেছে। সাবমেরিন ক্যাবল : ইদানীং অপটিক্যাল ফাইবার যোগাযোগে এত উন্নতি হয়েছে যে পৃথিবীর সব দেশেই অপটিক্যাল ফাইবারের নেটওয়ার্ক দিয়ে একে অন্যের সাথে সংযুক্ত। অনেক সময়েই এই অপটিক্যাল ফাইবার পৃথিবীর এক মহাদেশ থেকে অন্যদেশে নেবার সময় সেটিকে সমুদ্রের তলদেশ দিয়ে নেওয়া হয়। এ ধরনের ফাইবারকে বলে সাবমেরিন ক্যাবল। বাংলাদেশ এখন যে সাবমেরিন ক্যাবলের সাহায্যে বাইরের পৃথিবীর সাথে যুক্ত তার নাম SEA-ME-WE-4.

এই অধ্যায়ের বাকি ৩০০টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।