বহুনির্বাচনি (MCQ)
১. নিম্নলিখিত কোনটি মেসোডার্ম থেকে গঠিত হয় না?
ক) স্নায়ুতন্ত্র
খ) রক্তবহনতন্ত্র
গ) কংকালতন্ত্র
ঘ) প্রজননতন্ত্র
উত্তর দেখুন
সঠিক উত্তর: ক) স্নায়ুতন্ত্র
ব্যাখ্যা: এক্টোডার্ম থেকে ত্বকের এপিডার্মিস ও স্নায়ুতন্ত্র গঠিত হয়।
মেসোডার্ম থেকে পেশি, কঙ্কাল, রক্ত ও রক্তসংবহনতন্ত্র এবং রেচন ও প্রজননতন্ত্র গঠিত হয়। তাই স্নায়ুতন্ত্র মেসোডার্ম থেকে গঠিত হয় না।