Online Model Test Online Model Test

ইঞ্জিনিয়ারিং ভর্তি পদার্থবিজ্ঞান ৪র্থ অধ্যায়: নিউটনীয় বলবিদ্যা (১ম পত্র)

ইঞ্জিনিয়ারিং ভর্তি Physics Chapter 4 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

MCQ: ১১টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. প্রোটন ও ইলেকট্রনের মধ্যে আকর্ষণের জন্য কোন মৌলিক বলটি দায়ী?
ক) শক্তিশালী খ) মধ্যাকর্ষণ গ) দূর্বল ঘ) তড়িৎ চৌম্বকীয়
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) তড়িৎ চৌম্বকীয়

ব্যাখ্যা: প্রোটন (ধনাত্মক) ও ইলেকট্রনের (ঋণাত্মক) আকর্ষণ আধানজনিত, যা তড়িৎচৌম্বকীয় বলের প্রকাশ।
বহুনির্বাচনি (MCQ)
২. 3 kg ভরের একটি বস্তুর উপর 10 N বল প্রয়োগ করলে বস্তুটি 3 m/sec²ত্বরণে চলতে থাকে। বস্তুটির উপর কত ঘর্ষণ বল ক্রিয়া করছে?
ক) 16 N খ) 13 N গ) 6 N ঘ) 3 N ঙ) 1 N
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঙ) 1 N

ব্যাখ্যা: লব্ধি বল = ma = 3 × 3 = 9 N। ঘর্ষণ বল = 10 − 9 = 1 N।
বহুনির্বাচনি (MCQ)
৩. 500 kg ভরের একটি গাড়ি 50 kg ভরের 5 জন যাত্রী নিয়ে 30 m/sec বেগে চলন্ত অবস্থায় হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে 100 m দূরে গিয়ে থেমে যায়। ঘর্ষণজনিত বলের মান কত?
ক) 500 N খ) 750 N গ) 1000 N ঘ) 1500 N ঙ) 3375 N
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঙ) 3375 N

ব্যাখ্যা: মোট ভর = 500 + 5 × 50 = 750 kg। a = u²/2s = 900/200 = 4.5 m/s²। F = ma = 750 × 4.5 = 3375 N।
বহুনির্বাচনি (MCQ)
৪. 73 kg ভরের একটি বাক্সকে 543 N অনুভূমিক বলে মেঝের উপর দিয়ে টানা হচ্ছে। বাক্সটি যখন চলে তখন বাক্স ও মেঝের মধ্যবর্তী ঘর্ষণ সহগ 0.53। বক্সের ত্বরণ কত?
ক) 2.24 ms⁻² খ) 0.224 ms⁻² গ) 4.84 ms⁻² ঘ) 0.448 ms⁻² ঙ) 3.38 ms⁻²
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) 2.24 ms⁻²

ব্যাখ্যা: ঘর্ষণ বল = μmg = 0.53 × 73 × 9.8 ≈ 379.2 N। a = (543 − 379.2)/73 ≈ 2.24 ms⁻²।
বহুনির্বাচনি (MCQ)
৫. একটি কণার উপর F = (6î − 3ĵ + 26k̂) N বল প্রয়োগে কণাটির r = (2î − 2ĵ + k̂) m সরণ হয়। প্রয়োগকৃত বল কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ কত?
ক) 45 joule খ) 4 watt গ) −î + 10ĵ + 18k̂ ঘ) None of them
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) None of them

ব্যাখ্যা: কাজ W = F·r = (6)(2) + (−3)(−2) + (26)(1) = 12 + 6 + 26 = 44 J। 45 J নয়, 'watt' ক্ষমতার একক, আর কাজ স্কেলার (ভেক্টর নয়) — তাই 'None of them'।

এই অধ্যায়ের বাকি ৬টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।