Online Model Test Online Model Test

ইঞ্জিনিয়ারিং ভর্তি রসায়ন ৪র্থ অধ্যায়: রাসায়নিক পরিবর্তন (১ম পত্র)

ইঞ্জিনিয়ারিং ভর্তি Chemistry Chapter 4 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

MCQ: ১৬টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক হলো:
ক) Lmol–¹ time–¹ খ) time–¹ গ) mol L–¹ time–¹ ঘ) none
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) mol L–¹ time–¹

ব্যাখ্যা: শূন্য ক্রমে v = k, তাই k-এর একক হারের এককই: mol L⁻¹ time⁻¹।
বহুনির্বাচনি (MCQ)
২. একটি অটো অনুঘটক হচ্ছে-
ক) বিক্রিয়ার উৎপাদগুলোর একটি যা অনুঘটক হিসেবে কাজ করে খ) যা একটা বিক্রিয়াকে আরম্ভ করে গ) যা একটি বিক্রিয়াকে গতিবেগ কমিয়ে দেয় ঘ) যা একটি বিক্রিয়ার গতিবেগ বাড়িয়ে দেয়
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) বিক্রিয়ার উৎপাদগুলোর একটি যা অনুঘটক হিসেবে কাজ করে

ব্যাখ্যা: বিক্রিয়ায় উৎপন্ন কোনো পদার্থ নিজেই প্রভাবক হয়ে হার বাড়ালে তাকে অটো প্রভাবক বলে। যেমন KMnO₄ দিয়ে অক্সালিক এসিডের জারণে উৎপন্ন Mn²⁺।
বহুনির্বাচনি (MCQ)
৩. নিচের কোনটি বিক্রিয়া হার ধ্রুবক, K-এর সঠিক প্রকাশ?
ক) K = খ) K = গ) K = (1/t) ln(C₀/Cₜ) ঘ) K =
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) K = (1/t) ln(C₀/Cₜ)

ব্যাখ্যা: প্রথম ক্রমে k = (1/t) ln(C₀/Cₜ) = (2.303/t) log(a/(a − x))। অন্য বিকল্পে 2.303 গুণক নেই বা রাশি ভুল।
বহুনির্বাচনি (MCQ)
৪. প্রথম ক্রম বিক্রিয়া 2N₂O₅(g) → 4NO₂(g) + O₂(g) এর অর্ধধায়ুকাল 30°C তাপমাত্রায় 2.40 ঘন্টা। বিক্রিয়াটির হার ধ্রুবক কোনটি?
ক) 0.289 h–¹ খ) 0.380 h–¹ গ) 0.20 h–¹ ঘ) 0.240 h–¹
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) 0.289 h–¹

ব্যাখ্যা: k = 0.693/t½ = 0.693/2.40 h = 0.289 h⁻¹
বহুনির্বাচনি (MCQ)
৫. প্রথম ক্রম বিক্রিয়ার জন্য নিম্নের কোনটির রেখাচিত্র একটি সরল রেখা উৎপন্ন করবে? {[A] হলো ঘনমাত্রা এবং t হলো সময়}
ক) [A] vs t খ) ln [A] vs t গ) ঘ) ln t vs [A]
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) ln [A] vs t

ব্যাখ্যা: প্রথম ক্রমে ln[A] = ln[A]₀ − kt, তাই ln[A] বনাম t লেখচিত্র সরলরেখা (ঢাল −k)। [A] বনাম t সরলরেখা হয় শূন্য ক্রমে, 1/[A] বনাম t সরলরেখা দ্বিতীয় ক্রমে।

এই অধ্যায়ের বাকি ১১টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।