Online Model Test Online Model Test

ইঞ্জিনিয়ারিং ভর্তি গণিত ২০শ অধ্যায়: বিস্তার পরিমাপ ও সম্ভাবনা (Measures of Dispersions and Probability) (২য় পত্র)

ইঞ্জিনিয়ারিং ভর্তি Math Chapter 20 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

MCQ: ৬টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. একই পোষ্টে দুটি শূন্য পদে একজন পুরুষ ও একজন মহিলা চাকুরী প্রার্থী পুরুষ ও মহিলার চাকুরী পাওয়ার সম্ভাবনা যথাক্রমে 1/7 এবং 1/5 উভয়ের চাকুরী না পাওয়ার সম্ভাবনা কত?
ক) 1/35 খ) 24/35 গ) 34/35 ঘ) 28/35
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) 24/35

ব্যাখ্যা: পুরুষের না পাবার সম্ভাবনা = 1 – 1/7 = 6/7 ; মহিলার না পাবার সম্ভাবনা 1 – 1/5 = 4/5 উভয়ের না পাবার সম্ভাবনা = 6/7 . 4/5 = 24/35
বহুনির্বাচনি (MCQ)
২. কোন শিক্ষা প্রতিষ্ঠানের 410 জন ছাত্রের মধ্যে 240 জন স্প্যানিশ এবং 180 জন ফ্রেঞ্চ ভাষা শিখছে। যদি 25 জন ছাত্র কোন ভাষা না শিখে, তবে কতজন উভয় ভাষা শিখছে?
ক) 205 খ) 265 গ) 35 ঘ) 385
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) 35

ব্যাখ্যা: অন্তত একটি ভাষা শেখে = 410 − 25 = 385 n(S∪F) = n(S) + n(F) − n(S∩F) ⇒ 385 = 240 + 180 − n(S∩F) ∴ n(S∩F) = 35
বহুনির্বাচনি (MCQ)
৩. A ও B স্বাধীন ঘটনা এবং P(A) = 1/3 , P(B) = 3/4 হলে P (A∪B) এর মান হবে-
ক) 7/12 খ) 5/12 গ) 1/6 ঘ) 5/6
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) 5/6

ব্যাখ্যা: P(A∪B) = P(A) + P(B) – P(A∩B) = P(A) + P(B) – P(A).P(B) = 1/3 + 3/4 – 1/3.3/4 = 5/6
বহুনির্বাচনি (MCQ)
৪. 100 থেকে শুরু করে 999 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্য দিয়ে একটি পূর্ণ সংখ্যা নেয়া হয়। পূর্ণ সংখ্যাটির সবগুলো অঙ্ক বিজোড় হওয়ার সম্ভাবনা কত?
ক) 25/102 খ) 5/36 গ) 25/36 ঘ) 5/102
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) 5/36

ব্যাখ্যা: 100 থেকে 999 পর্যন্ত তিন অঙ্ক বিশিষ্ট মোট 900টি সংখ্যা আছে। 1 থেকে 9-এর মধ্যে বিজোড় অঙ্ক 5টি। তিন অঙ্কবিশিষ্ট সংখ্যার প্রতিটি অঙ্ক বিজোড় হবে এমন সংখ্যার মোট পরিমাণ = 5³ = 125 ∴নির্ণেয় সম্ভাবনা = 125/900 = 5/36
বহুনির্বাচনি (MCQ)
৫. একজন চাকুরী প্রার্থী তিনটি ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে চাকুরীর জন্য আবেদন করেন। জানুয়ারী মাসের তিনটি ভিন্ন ভিন্ন দিনে তার নির্বাচন পরীক্ষা হবে এমন সম্ভাবনা নির্ণয় কর।
ক) 1.0 খ) 0.992 গ) 0.905 ঘ) None
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) 0.905

ব্যাখ্যা: জানুয়ারিতে 31 দিন; তিনটি পরীক্ষার দিন আলাদা হওয়ার সম্ভাবনা = 31/31 × 30/31 × 29/31 = 26970/29791 ≈ 0.905

এই অধ্যায়ের বাকি ১টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।