ক) কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয় অর্থাৎ বস্তুর কোনো ত্বরণ না হয় তখন সেই বলগুলোকে সাম্য বল বলা হয়।
খ) একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে একের ওপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির বিরুদ্ধে একটি বাধার উৎপত্তি হয়। অর্থাৎ দুটি তলের অনিয়মিত প্রকৃতির কারণে ঘর্ষণ বল উৎপন্ন হয়।
গ) দেওয়া আছে,
বক্সটির ভর, m = 4 kg
বক্সটির ত্বরণ, a = 0·8 ms−²
ধরি, বক্সটির ওপর প্রযুক্ত বল = P
কার্যকর বল F = ma
= 4 kg × 0·8 ms−² = 3·2 N
বক্স ও মেঝের ঘর্ষণ বলের মান, Fk = 1·5 N
আমরা জানি,
প্রযুক্ত বল P = কার্যকর বল (F) + ঘর্ষণ বল (Fk)
বা, P = 3·2 N + 1·5 N
বা, P = (3·2 + 1·5) N
∴ P = 4·7 N
সুতরাং প্রথম ক্ষেত্রে বক্সটির উপর প্রযুক্ত বলের মান 4·7 N।
ঘ) একই বল প্রয়োগে ঘর্ষণযুক্ত মেঝে অপেক্ষা ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণের পরিমাণ বেশি হবে। কারণ ঘর্ষণ বল গতির বিরুদ্ধে কাজ করায় বস্তুর ত্বরণের পরিমাণ কম হয়।
নিচে গাণিতিকভাবে ব্যাখ্যা করা হলো :
উদ্দীপকে, বস্তুর ভর, m = 4 kg
'গ' হতে প্রযুক্ত বলের মান, F = 4·7 N
ঘর্ষণবিহীন মেঝেতে বক্সের ত্বরণ, a = ?
আমরা জানি, F = ma
বা, a = F/m
বা, a = (4.7 N)/(4 kg)
∴ a = 1·175 ms⁻²
অতএব, ঘর্ষণবিহীন মেঝেতে বক্সটির ত্বরণ (1·175 − 0·8) ms⁻²
বা, 0·375 ms⁻² বৃদ্ধি পাবে।
অর্থাৎ, ঘর্ষণবিহীন মেঝেতে বক্সটির ত্বরণ ঘর্ষণযুক্ত মেঝের ত্বরণ অপেক্ষা 0·375 ms⁻² বেশি।