সংক্ষিপ্ত প্রশ্ন
১. দাগ টেনে মিল করি
বাম পাশের অংশ | ডান পাশের অংশ
সমাজ শান্তি ও সমৃদ্ধির জন্য | ভালো সম্পর্ক গড়ে তুলবো।
প্রতিবেশী যে ধর্মেরই হোক | দেখতে যেতেন ও সেবা করতেন।
আমরা আমাদের প্রতিবেশী অন্য ধর্মের মানুষদের সঙ্গে | ইহুদি প্রতিবেশীর ঘরে খাবার পাঠাতেন।
আমাদের মহানবি (স.) অমুসলিম রোগীদের | ধর্মীয় সম্প্রীতি প্রয়োজন।
হজরত আবদুল্লাহ্ (রা.) এর ঘরে খাবার রান্না হলে তিনি তাঁর | তাঁকে সহযোগিতা করা আমাদের কর্তব্য।
উত্তর দেখুন
উত্তর: ক. সমাজ শান্তি ও সমৃদ্ধির জন্য—ধর্মীয় সম্প্রীতি প্রয়োজন।
খ. প্রতিবেশী যে ধর্মেরই হোক—তাঁকে সহযোগিতা করা আমাদের কর্তব্য।
গ. আমরা আমাদের প্রতিবেশী অন্য ধর্মের মানুষদের সঙ্গে— ভালো সম্পর্ক গড়ে তুলবো।
ঘ. আমাদের মহানবি (স.) অমুসলিম রোগীদের—দেখতে যেতেন ও সেবা করতেন।
ঙ. হজরত আবদুল্লাহ্ (রা.) এর ঘরে খাবার রান্না হলে তিনি তাঁর—ইহুদি প্রতিবেশীর ঘরে খাবার পাঠাতেন।