সংক্ষিপ্ত প্রশ্ন
১. নিচের ডান পাশের বাক্যাংশের সাথে বাম পাশের বাক্যাংশ মিল করি।
বাম | ডান
কাদামাটিতে চাপ প্রয়োগ করলে | চ্যাপ্টা হয়ে যায়।
মার্বেলে টোকা দিলে | লম্বা হয়ে যায়।
বায়ু ভরা ছোট বেলুনকে শক্তভাবে চেপে ধরলে | গতিশীল হয়।
রাবার ব্যান্ডকে টান দিলে | আয়তন কমে যায়।
উত্তর দেখুন
উত্তর: কাদামাটিতে চাপ প্রয়োগ করলে—চ্যাপ্টা হয়ে যায়।
মার্বেলে টোকা দিলে—গতিশীল হয়।
বায়ু ভরা ছোট বেলুনকে শক্তভাবে চেপে ধরলে—আয়তন কমে যায়।
রাবার ব্যান্ডকে টান দিলে—লম্বা হয়ে যায়।