সংক্ষিপ্ত প্রশ্ন
১. প্রশ্নের উত্তর লিখি।
ক. শুভেচ্ছা কী?
খ. আমরা কেন অন্যকে শুভেচ্ছা জানাই?
গ. শুভেচ্ছা কার্ড তৈরি করতে কী কী জিনিসের প্রয়োজন হয়?
উত্তর দেখুন
উত্তর: ক. কাউকে ভালোবাসা, সম্মান ও মঙ্গল কামনা করে যে ভালো কথা বলা হয়-তাকে শুভেচ্ছা বলে।
খ. অন্যকে খুশি করতে, ভালোবাসা-সম্মান দেখাতে এবং সম্পর্ক ভালো রাখতে আমরা শুভেচ্ছা জানাই।
গ. শুভেচ্ছা কার্ড তৈরি করতে মোটা কাগজ, রঙিন কাগজ, কাঁচি, রঙিন কলম এবং আঠা লাগে।