সংক্ষিপ্ত প্রশ্ন
১. প্রশ্নের উত্তর বলি ও লিখি।
ক. দোয়েল পাখি কোথায় দেখা যায়?
খ. দোয়েল পাখি কেন ফসলের খেতে আসে?
গ. দোয়েল পাখি কখন বাসা বানায়?
ঘ. দোয়েল পাখি কীভাবে মানুষকে মুগ্ধ করে?
ঙ. পাখি কেন দিনে দিনে কমে যাচ্ছে?
চ. পাখির জন্য আমরা কী করতে পারি?
উত্তর দেখুন
উত্তর: ক. দোয়েল পাখি দেশের প্রায় সব জায়গায় দেখা যায়। তবে এরা মানব-বসতির কাছাকাছি এবং বিশেষ করে যেসব জায়গায় ফসলের খেত এবং নদী বা জলাশয় আছে, সেখানে থাকতে পছন্দ করে।
খ. দোয়েল পাখি সাধারণত পোকামাকড় ও কীটপতঙ্গ খায়। ফসলের খেতে প্রচুর কীটপতঙ্গ পাওয়া যায় বলে খাবারের খোঁজে এরা সেখানে আসে।
গ. দোয়েল পাখি সাধারণত এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে বাসা বানায় এবং এই সময়ের মধ্যেই স্ত্রী দোয়েল ডিম পাড়ে। এরা গাছের কোটরে ও ঝোপঝাড়ে বাসা বানাতে পছন্দ করে।
ঘ. দোয়েল পাখি খুব ভোরে কিংবা বিকালবেলায় মিষ্টি সুরে গান গায়। এদের এই মিষ্টি ও মোলায়েম গানের সুর মানুষকে মুগ্ধ করে।
ঙ. নানা কারণে যেমন-বনাঞ্চল ধ্বংস হওয়া, ফসলের খেতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের ফলে পাখির নিরাপদ আবাসস্থল ও খাবারের অভাব দেখা দিচ্ছে। এ কারণে দিনে দিনে পাখি কমে যাচ্ছে।
চ. পাখির জন্য আমরা নিম্নলিখিত কাজগুলো করতে পারি: ▪ বেশি করে গাছ লাগাতে পারি যাতে তারা বাসা বানাতে পারে। ▪ পাখির নিরাপদ আবাসন নষ্ট না করা। ▪ বাড়ির ছাদে বা বারান্দায় ছোট পাত্রে তাদের জন্য পানি ও খাবারের ব্যবস্থা রাখা। ▪ বিনা কারণে পাখি শিকার করা থেকে বিরত থাকা এবং অন্যদের সচেতন করা।