সংক্ষিপ্ত প্রশ্ন
১. ১৯৭১ সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা এদেশে কী করেছিল?
উত্তর দেখুন
উত্তর: ১৯৭১ সালের পঁচিশে মার্চ গভীর রাতে পাকিস্তানি সেনারা ঢাকার নিরস্ত্র ও ঘুমন্ত মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, পুলিশ ব্যারাক এবং বিভিন্ন আবাসিক এলাকায় আক্রমণ চালিয়ে নির্বিচারে সাধারণ মানুষ ও মেধাবী শিক্ষকদের হত্যা করেছিল। সংবাদপত্র অফিসে আগুন লাগিয়ে দিয়েছিল এবং পৈশাচিক হত্যাকাণ্ড শুরু করেছিল।