সংক্ষিপ্ত প্রশ্ন
১. বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশগুলোর মিল কর:
বামপাশ:
(ক) কাউকে আল্লাহর সাথে
(খ) তাশাহহুদ পাঠ করার মাধ্যমে সালাত আদায়কারী
(গ) প্রাপ্তবয়স্ক, সুস্থ ও সামর্থ্যবান মুসলিম নর-নারীর প্রতি
(ঘ) প্রত্যেক ভাষার বর্ণমালার একটি নির্দিষ্ট
(ঙ) পবিত্র কুরআন বিশুদ্ধভাবে তিলাওয়াতের জন্য
ডানপাশ:
(i) মহান আল্লাহর মহিমা ঘোষণা করেন।
(ii) জীবনে একবার হজ করা ফরজ।
(iii) উচ্চারণরীতি রয়েছে।
(iv) গুন্নাহ সম্পর্কে জানা প্রয়োজন।
(v) গুন্নাহ করে পড়তে হয়।
(vi) সমতুল্য মনে করাকে শিরক বলে।
উত্তর দেখুন
উত্তর: ক. কাউকে আল্লাহর সাথে → সমতুল্য মনে করাকে শিরক বলে।
খ. তাশাহহুদ পাঠ করার মাধ্যমে সালাত আদায়কারী → মহান আল্লাহর মহিমা ঘোষণা করেন।
গ. প্রাপ্তবয়স্ক, সুস্থ ও সামর্থ্যবান মুসলিম নর-নারীর প্রতি → জীবনে একবার হজ করা ফরজ।
ঘ. প্রত্যেক ভাষার বর্ণমালার একটি নির্দিষ্ট → উচ্চারণরীতি রয়েছে।
ঙ. পবিত্র কুরআন বিশুদ্ধভাবে তিলাওয়াতের জন্য → গুন্নাহ সম্পর্কে জানা প্রয়োজন।