সংক্ষিপ্ত প্রশ্ন
★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
১. ঘর্ষণ বল কাকে বলে?
উত্তর দেখুন
উত্তর: ঘর্ষণ বল হলো এমন একটি বল যা একটি বস্তুর পৃষ্ঠের ওপর দিয়ে অপর একটি বস্তুর পৃষ্ঠকে চলতে বাধা দেয়। যখন কোনো বস্তু অন্য বস্তুর সংস্পর্শে থেকে চলতে থাকে, তখন তাদের স্পর্শতলে গতির বিরুদ্ধে এই বল তৈরি হয়।