উত্তর: ছবি আঁকার জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন, সেগুলোকে উপকরণ বলে। ছবি আঁকার ৫টি প্রাথমিক উপকরণ হলো : কাগজ, পেনসিল, কালি-কলম, তুলি, বোর্ড ক্লিপ। নিচে এগুলোর ব্যবহার দেওয়া হলো :
কাগজ : ছবি আঁকার প্রধান উপকরণ হলো কাগজ। এই কাগজ মোটা, পাতলা, খসখসে, মসৃণ ও চকচকে হয়ে থাকে। কাগজের উপর বিভিন্ন রকম ছবি আঁকা হয়।
পেনসিল : ছবি আঁকার অন্য আরেকটি উপকরণ হলো পেনসিল। ছবি আঁকার জন্য বিভিন্ন ধরনের ও মানের পেনসিল ব্যবহার করা হয়ে থাকে।
কালি-কলম : ছবি আঁকার জন্য বিভিন্ন ধরনের কালি-কলম ব্যবহার করা হয়ে থাকে। ছবিকে সুন্দর আকর্ষণীয় করে তুলতে কালি-কলম ব্যবহৃত হয়।
তুলি : ছবিকে সঠিকভাবে আঁকতে এবং সঠিক আকৃতি ও আকর্ষণীয় করার জন্য তুলি ব্যবহার করা হয়ে থাকে।
বোর্ড ক্লিপ : বোর্ডে কাগজ রেখে ক্লিপ দিয়ে আটকিয়ে ছবি আঁকায় সুবিধা। আর এই বোর্ডকে কেউ মেঝেতে বসে হাত রেখে, কেউ টেবিলে বসে আবার অনেকে ইজেলে রেখে ছবি আঁকে।