Online Model Test

ভাষা

দাম দেখাবে

পেমেন্ট সবসময় টাকায় হয়।

লগইন

২. জীবকোষ ও টিস্যু

নবম/দশম · জীববিজ্ঞান

MCQ: ৪৫১টি সৃজনশীল: ৩৫টি সংক্ষিপ্ত: ১২১টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. লাইসোসোমের কাজ কোনটি?
ক) খাদ্য তৈরি খ) শক্তি উৎপাদন গ) জীবাণুভক্ষণ ঘ) আমিষ সংশ্লেষণ
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) জীবাণুভক্ষণ

বহুপদী সমাপ্তিসূচক
২. অ্যামিবা একটি প্রাণিকোষ কারণ এর- i. কেন্দ্রিকার গঠন সুসম্পূর্ণ ii. বর্ণ গঠনকারী অঙ্গ আছে iii. কোষ ঝিল্লি দেখা যায় নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) i ও iii

বহুনির্বাচনি (MCQ)
৩. রোহিত গ্রামের বাড়িতে যাবার সময় দেখল একজন লোক পাটগাছ থেকে আঁশ ছাড়াচ্ছে। উদ্দীপকের সংগৃহীত অংশটিতে কোন ধরনের টিস্যু বিদ্যমান?
ক) প্যারেনকাইমা খ) কোলেনকাইমা গ) ক্লোরেনকাইমা ঘ) স্ক্লেরেনকাইমা
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) স্ক্লেরেনকাইমা

বহুপদী সমাপ্তিসূচক
৪. রোহিত গ্রামের বাড়িতে যাবার সময় দেখল একজন লোক পাটগাছ থেকে আঁশ ছাড়াচ্ছে। উদ্দীপকের সংগৃহীত অংশের টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে- i. কোষপ্রাচীর লিগনিনযুক্ত ii. কোষপ্রাচীরের পুরুত্ব অসমান iii. কোষে প্রোটোপ্লাজম অনুপস্থিত নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) i ও iii

বহুনির্বাচনি (MCQ)
৫. ঐচ্ছিক পেশি টিস্যুর ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
ক) দ্রুত সংকুচিত ও প্রসারিত হতে পারে খ) কোষগুলো মাকু আকৃতির গ) ইন্টারক্যালাটেড ডিস্ক আছে ঘ) প্রধানত অভ্যন্তরীণ অঙ্গ সঞ্চালনে অংশ নেয়
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) দ্রুত সংকুচিত ও প্রসারিত হতে পারে

সৃজনশীল (CQ)
৬. নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নগুলোর উত্তর দাও :
  1. ক) প্লাজমালেমা কী?১
  2. খ) প্লাস্টিডকে বর্ণগঠনকারী অঙ্গ বলা হয় কেন?২
  3. গ) জীবজগতের জন্য N চিহ্নিত অংশটি গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।৩
  4. ঘ) M চিহ্নিত অংশটির অনুপস্থিতিতে জীবদেহে কী ধরনের সমস্যা দেখা দিবে তা বিশ্লেষণ কর।৪
উত্তর দেখুন
ক) কোষের প্রোটোপ্লাজমের বাইরে যে দ্বিস্তরবিশিষ্ট পর্দা থাকে তাই প্লাজমালেমা।
খ) প্লাস্টিডগুলোর মধ্যে ক্লোরোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্টে বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ যেমন : ক্লোরোফিল, জ্যান্থোফিল, ক্যারোটিন, ফাইকো-এরিথ্রিন, ফাইকো সায়ানিন ইত্যাদি বর্ণ কণিকা থাকে যেগুলোর কারণে পাতা, ফুল, সবুজ, ফল, হলুদ, কমলা, লাল বা নীল হয়ে থাকে। যেহেতু প্লাস্টিডের কারণেই উদ্ভিদের এ ধরনের বর্ণ বিচিত্রতা দেখা যায়, সে কারণে প্লাস্টিডকে বর্ণ গঠনকারী অঙ্গ বলা হয়।
গ) N চিহ্নিত অংশটির নাম ক্লোরোপ্লাস্ট। এটি একটি কোষ অঙ্গাণু এবং সবুজ রঞ্জক পদার্থ ক্লোরোফিল ধারণ করে, তাই একে ক্লোরোপ্লাস্ট বলে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার দ্বারা শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা কোরোপ্লাস্টের প্রধান কাজ। একমাত্র সালোকসংশ্লেষণের মাধ্যমেই সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে খাদ্যে আবদ্ধ হয়। এ কাজটি ক্লোরোপ্লাস্ট দ্বারা সম্পূর্ণ হয়। এছাড়া ক্লোরোপ্লাস্টের ক্লোরোফিলের উপস্থিতিতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ুর CO₂ শোষিত হয় এবং O₂ উৎপন্ন হয়। ক্লোরোপ্লাস্ট প্রাণিকুলের জন্য ক্ষতিকর CO₂ শোষণ করে এবং সকল জীবের শ্বসনের জন্য অত্যাবশ্যকীয় O₂ সরবরাহ করে জীবজগতকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করে। এছাড়া ক্লোরোপ্লাস্ট এর সাহায্যে প্রস্তুতকৃত খাদ্য শর্করা উদ্ভিদে সঞ্চিত থাকে। যা প্রাণিকুলের খাদ্যের একমাত্র উৎস। এ জন্য উদ্ভিদকোষের ক্লোরোপ্লাস্ট জীবজগতের জন্য একটি গুরুত্বপূর্ণ কোষ অঙ্গাণু।
ঘ) উদ্দীপকের চিত্রের M অংশটি একটি প্রাণিকোষে থাকে। M চিহ্নিত অংশটি কোষ অঙ্গাণু- সেন্ট্রিওল যার অনুপস্থিতিতে প্রাণীদেহে কোষ বিভাজনে সমস্যা দেখা দিবে। সেন্ট্রিওল প্রাণিকোষ বিভাজনের সময় এস্টার-রে গঠন করে যা বিস্তৃত হয়ে মাকুতন্ত্র গঠন করে। মাকুতন্ত্র ক্রোমোসোমের প্রান্তীয় গমনে সহায়তা করে। কোষ বিভাজনের মেটাফেজ দশায় ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় এবং তন্তুর সংকোচনে ক্রোমোসোমগুলো বিপরীত মেরুর দিকে চলে যায়। শেষে দুটি অপত্যকোষ সৃষ্টি হয় যার ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার সমান থাকে। যদি কোষে সেন্ট্রিওল না থাকত তাহলে কোষে মাকুতন্ত্র সৃষ্টি হতো না এবং ক্রোমোসোমগুলোর বিপরীত মেরুর দিকে যাওয়া বিঘ্নিত হতো। ফলে কোষটিতে ক্রোমোসোম সংখ্যার বৃদ্ধি ঘটে একটি অস্বাভাবিক কোষের সৃষ্টি হতো এবং কোনো জীবের প্রজাতির ক্রোমোসোম সংখ্যা নির্দিষ্ট থাকত না। এছাড়া কোনো বিভাজিত কোষের সেন্ট্রিওল নষ্ট হয়ে গেলে, সে কোষ থেকে সৃষ্ট অস্বাভাবিক কোষটির অস্বাভাবিক বিভাজনের ফলে টিউমার অথবা অনেক সময় ক্যান্সার সৃষ্টি হতে পারে। সুতরাং বলা যায় সেন্ট্রিওল প্রাণীকোষে একটি গুরুত্বপূর্ণ কোষ অঙ্গাণু।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৪ বার এসেছে
৭. টেনডন কী?
উত্তর দেখুন
উত্তর: ঘন, শ্বেত তন্তুময় যোজক কলা নির্মিত মাংসপেশির শক্ত প্রান্ত ভাগই হলো টেনডন।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৮. AIDS কে ঘাতক রোগ বলা হয় কেন?
উত্তর দেখুন
উত্তর: AIDS এটি মারাত্মক রোগ যা Human Immune Deficiency Virus (HIV) এর আক্রমণে হয়। এই ভাইরাস শ্বেত রক্তকণিকার ক্ষতিসাধন করে এবং এ কণিকার এন্টিবডি তৈরিতে বাধা প্রদান করে। ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বিনষ্ট হয় এবং রোগীর মৃত্যু অনিবার্য হয়ে পড়ে। এ রোগের কোনো প্রকার ঔষধ বা প্রতিষেধক আবিষ্কার করা সম্ভব হয়নি তাই AIDS কে ঘাতক রোগ বলে।

এই অধ্যায়ের বাকি ৫৯৯টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।