Online Model Test Online Model Test
৯০%

ষষ্ঠ শ্রেণির হিন্দুধর্ম শিক্ষা ৪র্থ অধ্যায়: নিত্যকর্ম ও যোগাসন

ষষ্ঠ শ্রেণি Chapter 4 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

সৃজনশীল সংক্ষিপ্ত

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

সৃজনশীল (CQ)
১. আলপনা ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। সে প্রত্যহ সকালে ঘুম থেকে ওঠে। নিজের প্রয়োজনীয় কাজগুলো সঠিকভাবে করে। শিক্ষকেরা তাকে অনেক ভালোবাসে। সে একজন মেধাবী ছাত্রী।
  1. ক) নিত্যকর্ম বলতে কী বোঝ?১
  2. খ) কর্মকে ধর্ম বলা হয় কেন?২
  3. গ) আলপনা সকালে ঘুম থেকে উঠে যে কাজ করে তার নাম কী? ব্যাখ্যা কর।৩
  4. ঘ) তুমি কি মনে কর আলপনার মতো চললে সুন্দরভাবে জীবনযাপন করা যায়? মতামত দাও।৪
উত্তর দেখুন
ক) প্রতিদিন যেসব কাজ করা হয় তাই নিত্যকর্ম।
খ) জীবনে কর্মের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে কর্মকে ধর্ম বলা হয়। জীবনের প্রয়োজনে যেসব কাজ করা হয় তাই কর্ম। আমাদের বেঁচে থাকার জন্য অনেক কর্ম করতে হয়। এ জগতে কর্ম ছাড়া জীবনধারণ করা অসম্ভব। তাই কর্মকে জীবন এবং ধর্ম বলা হয়।
গ) আলপনা সকালে ঘুম থেকে উঠে যে কাজ করে তার নাম নিত্যকর্ম। 'নিত্য' অর্থ প্রত্যহ বা প্রতিদিন। কর্ম মানে কাজ। সুতরাং শাব্দিক অর্থে নিত্যকর্ম বলতে বোঝায় প্রতিদিন যে কাজ সম্পন্ন করতে হয়। অর্থাৎ প্রতিদিনের কাজকেই বলা হয় নিত্যকর্ম। প্রতিদিন ঘুম থেকে উঠে সারাদিন ধরে এবং রাতে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত যে কাজ নিষ্ঠার সাথে করা হয় সেগুলোকে নিত্যকর্ম বলে। প্রতিদিনের কর্মসূচি ঠিক করে তা নিয়মিতভাবে পালন করতে হয়। উদ্দীপক পাঠে জানা যায় যে, আলপনা নামের ৬ষ্ঠ শ্রেণির মেয়েটি সকালে ঘুম থেকে উঠে প্রয়োজনীয় কাজগুলো সঠিকভাবে সমাধা করে। এজন্য শিক্ষকেরা তাকে অনেক আদর করে। সে একজন মেধাবী ছাত্রী। সে নিয়মিত পড়াশোনা করে। মোটকথা প্রতিদিন ঘুম থেকে উঠে সারাদিন ধরে সে তার কাজগুলো নিষ্ঠার সাথে করে। অর্থাৎ আলপনা সকাল থেকে উঠে যে কাজগুলো করে তা হলো নিত্যকর্ম।
ঘ) আলপনার মতো করে জীবনযাপন করলে সুন্দরভাবে জীবন যাপন করা যায় বলে আমি মনে করি। আলপনা যে কাজগুলো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সমাধা করে তা নিত্যকর্ম। প্রতিদিন ঘুম থেকে উঠে সারাদিন ধরে এবং রাতে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত যে কাজ নিষ্ঠার সাথে পালন করা হয় সেগুলোই নিত্যকর্ম। যেমন : ভোরে ঘুম থেকে উঠে ঈশ্বর ও গুরুর নাম স্মরণ করা, পিতামাতাকে প্রণাম করা, হাতমুখ ধুয়ে স্নান করে পূজা ও উপাসনা করা, লেখাপড়া, খেলাধুলা ও ব্যায়াম করা ইত্যাদি। নিত্যকর্ম করলে নিয়মানুবর্তিতা শেখা যায়। সময়ের কাজ সময়ে শেষ হয়; কোনো কাজই একেবারে অসমাপ্ত পড়ে থাকে না। কাজে নিষ্ঠাবান হওয়া যায় এবং শৃঙ্খলা বজায় থাকে। নিয়মিত ব্যায়াম, খেলাধুলা এবং আহার গ্রহণে শরীর ভালো থাকে। শরীর সুস্থ থাকলে মন ভালো থাকে। মন ভালো থাকলে পরিবেশকে ভালো লাগে। উদ্দীপকে দেখা যায় যে, আলপনা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিত্যকর্ম সমাধা করে। এতে তার চলাফেরায় নিয়মানুবর্তিতা পরিলক্ষিত হয়। ফলে শিক্ষকরা তাকে ভালোবাসে। আলপনার ন্যায় যেকোনো শিক্ষার্থী নিত্যকর্ম করার দ্বারা সফলতা লাভ করতে পারে এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। সুতরাং আলপনার প্রতিদিন নিত্যকর্ম করাকে আমি সঠিক মনে করি এবং এভাবে চললে জীবন সুন্দরভাবে যাপন করা যায় বলে মনে করি।
সংক্ষিপ্ত প্রশ্ন
২. নিত্যকর্ম বলতে কী বোঝ?
উত্তর দেখুন
উত্তর: প্রতিদিন যেসব কাজ করা হয় তাই নিত্যকর্ম।
সংক্ষিপ্ত প্রশ্ন
৩. কর্মকে ধর্ম বলা হয় কেন?
উত্তর দেখুন
উত্তর: জীবনে কর্মের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে কর্মকে ধর্ম বলা হয়। জীবনের প্রয়োজনে যেসব কাজ করা হয় তাই কর্ম। আমাদের বেঁচে থাকার জন্য অনেক কর্ম করতে হয়। এ জগতে কর্ম ছাড়া জীবনধারণ করা অসম্ভব। তাই কর্মকে জীবন এবং ধর্ম বলা হয়।

এই অধ্যায়ের বাকি সব প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।

⚑ এই প্রশ্নে কী সমস্যা?

একটা বেছে নিন, চাইলে দুই লাইন লিখুন। সাইট নিজে বইয়ের সাথে মিলিয়ে যাচাই করবে।

+ ঠিক উত্তরটা জানলে দিন (ঐচ্ছিক)

আপনার রিপোর্টে প্রশ্ন ঠিক হলে ২০ কয়েন উপহার। ফ্রি অ্যাকাউন্ট খুললে বা লগইন করলে কয়েন আপনার অ্যাকাউন্টে জমা হবে।