Online Model Test Online Model Test
৯০%

ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৩য় অধ্যায়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার

ষষ্ঠ শ্রেণি ICT Chapter 3 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

সংক্ষিপ্ত: ১৩টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

সংক্ষিপ্ত প্রশ্ন
১. ছোট শিশুদের কম্পিউটার ব্যবহারের সময়সীমা সীমিত হওয়া উচিত কেন?
উত্তর দেখুন
উত্তর: কম্পিউটার ব্যবহার করতে একটু বুদ্ধিমত্তার দরকার হয়। তাই অনেক বাবা-মা তাদের খুব ছোট শিশুকে এটা নিয়ে খেলতে দেন। অনেক সময়ই দেখা যায়, অনেক ছোট শিশু কম্পিউটার গেমে আসক্ত হয়ে গেছে এবং দিনরাত কম্পিউটার গেম খেলছে। মানুষ যেভাবে মাদকে আসক্ত হয়ে যায় এবং তখন নিজের নেশা থেকে বের হতে পারে না, ঠিক সেভাবেই একটা ছোট শিশু কম্পিউটার গেম থেকে বের হতে পারে না। যেই বয়সে মাঠে বন্ধুবান্ধবের সাথে ছোটাছুটি করে খেলার কথা, সেই সময়ে দিনরাত চব্বিশ ঘণ্টা কম্পিউটারের সামনে বসে থেকে অসুস্থ হয়ে যেতে পারে। শারীরিক অসুস্থতা থেকে মানসিক অসুস্থতা অনেক বেশি বিপজ্জনক। তাই ছোট শিশুদের শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশের স্বাভাবিক গতি বজায় রাখতে তাদের কম্পিউটার ব্যবহারের সময়সীমা সীমিত হওয়া উচিত।
সংক্ষিপ্ত প্রশ্ন
২. কম্পিউটার ভাইরাস কী? এটা কীভাবে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ছড়িয়ে পড়ে?
উত্তর দেখুন
উত্তর: কম্পিউটার ভাইরাস হচ্ছে এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যার কারণে একটা কম্পিউটার ঠিক করে কাজ করতে পারে না। কম্পিউটার ভাইরাস যেভাবে ছড়ায়: আজকাল কাজের সুবিধার্থে অধিকাংশ কম্পিউটারই নেটওয়ার্ক দ্বারা অন্য কোনো কম্পিউটার, ইনপুট, আউটপুট ডিভাইস বা ইন্টারনেটের সাথে যুক্ত। এই নেটওয়ার্ক দিয়ে কম্পিউটার ভাইরাস খুব সহজেই এক কম্পিউটার থেকে অন্যান্য কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে। তাছাড়া আমরা যখন কোনো একটা কম্পিউটার থেকে সিডি বা পেনড্রাইভে কোনো একটা কিছু কপি করি তখন আমাদের অজান্তেই ওই কম্পিউটারে থাকা ভাইরাস উক্ত সিডি বা পেন ড্রাইভে কপি হয়ে যায়। তারপর সেই সিডি বা পেন ড্রাইভটি আমরা যতগুলো কম্পিউটারে ব্যবহার করব তার সব কম্পিউটারেই ভাইরাসটি ছড়িয়ে পড়বে। তবে কম্পিউটার ভাইরাস সত্যিকারের ভাইরাসের মতো স্বয়ংক্রিয়ভাবে ছড়াতে পারে না। অর্থাৎ আমরা যদি পাশাপাশি দুইটি কম্পিউটার রাখি এবং তার একটিতে ভাইরাস থাকে তাহলে ভাইরাস আক্রান্ত কম্পিউটার থেকে ভাইরাসটি অন্য কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে যেতে পারবে না। তবে আমরা যদি ভাইরাস আক্রান্ত কম্পিউটার থেকে কোনো তথ্য উপাত্ত কপি করে পাশের কম্পিউটারে নিই কিংবা কম্পিউটার দুইটি নেটওয়ার্ক দিয়ে যুক্ত করি তাহলে ভাইরাসটি সহজেই এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ছড়িয়ে পড়বে।

এই অধ্যায়ের বাকি ১১টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।