Online Model Test Online Model Test
৯০%

ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৫ম অধ্যায়: ইন্টারনেট পরিচিতি

ষষ্ঠ শ্রেণি ICT Chapter 5 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

সংক্ষিপ্ত: ১১টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

সংক্ষিপ্ত প্রশ্ন
১. 'ইন্টারনেট হচ্ছে একটি বিশাল তথ্য ভান্ডার'—ব্যাখ্যা কর।
উত্তর দেখুন
উত্তর: ইন্টারনেটে পৃথিবীর যাবতীয় তথ্য সংরক্ষণ করা আছে। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে আমরা সেই সব তথ্য সংগ্রহ করে আমাদের কাজে ব্যবহার করতে পারি। নিচে তথ্য ভান্ডার হিসেবে ইন্টারনেটের ব্যবহার বর্ণনা করা হলো: ১. বিভিন্ন পেশার মানুষ তার নিজ নিজ পেশা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করছে। ২. ইন্টারনেট ব্যবহার করে ব্যবসায়ীরা অতি অল্প খরচে তথ্য আদানপ্রদান করছে। ৩. বিভিন্ন বিষয়ে নিয়োজিত গবেষকগণ তাদের প্রয়োজনীয় তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করতে পারে। ৪. বিশ্বের যেকোনো প্রান্তে ঘটে যাওয়া ঘটনার তথ্য ইন্টারনেট ব্যবহার করে আমরা সাথে সাথে জেনে যেতে পারি। ৫. ভ্রমণের ক্ষেত্রে হোটেল, টিকিট ইত্যাদি বুকিং দেওয়ার তথ্যও আমরা ইন্টারনেট থেকে সংগ্রহ করতে পারি। প্রতিদিন এরূপ হাজারো কাজে ইন্টারনেটের তথ্য ব্যবহার করা হচ্ছে। যতদিন যাচ্ছে ইন্টারনেটের ব্যবহারও তত বাড়ছে। তাই ইন্টারনেটের তথ্যের মান ও পরিমাণ প্রতিনিয়ত বৃদ্ধি করা হচ্ছে। এ কারণেই ইন্টারনেটকে তথ্য ভান্ডার হিসেবে উল্লেখ করা হয়।
সংক্ষিপ্ত প্রশ্ন
২. কম্পিউটার নেটওয়ার্ক কী? এর সুবিধাগুলো লেখ।
উত্তর দেখুন
উত্তর: দুই বা ততোধিক কম্পিউটারকে যখন কোনো যোগাযোগ ব্যবস্থা দ্বারা একসঙ্গে যুক্ত করে দেওয়া হয় তখন তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। ব্যবহারকারীদের মধ্যে আনুষঙ্গিক যন্ত্রপাতি ভাগাভাগি করে ব্যবহার করার জন্য এবং পরস্পর তথ্য আদানপ্রদান করার জন্য কম্পিউটারকে নেটওয়ার্ক ভুক্ত করা হয়। কম্পিউটার নেটওয়ার্কের সুবিধাসমূহ: দুই বা ততোধিক কম্পিউটারকে নেটওয়ার্কভুক্ত করলে ব্যবহারকারীরা নিম্নোক্ত সুবিধা পায়— ১. এক কম্পিউটারে সংরক্ষিত তথ্য অন্য কম্পিউটারে নিয়ে কাজ করতে পারে। ২. একই ইন্টারনেট কানেকশন দিয়ে একাধিক কম্পিউটার ব্যবহারকারী শেয়ার করতে পারে। ৩. প্রত্যেক কম্পিউটারের জন্য আলাদা আলাদা প্রিন্টার প্রয়োজন হয় না। একই প্রিন্টার দিয়ে সব ব্যবহারকারী নিজ নিজ কাজ করতে পারে। ৪. কোনো কম্পিউটারের হার্ডডিস্কে জায়গা কম থাকলে অন্য কম্পিউটারের বড় হার্ডডিস্কে তথ্য সংরক্ষণ করতে পারে।

এই অধ্যায়ের বাকি ৯টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।