সৃজনশীল (CQ)
১. ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল ৪০ বর্গমিটার, যার দৈর্ঘ্য ১০ মিটার। তার পড়ার টেবিলের দৈর্ঘ্য ১ মিটার এবং প্রস্থ ৫০ সে. মি.। ফারহানের মা সম আকৃতির আরেকটি টেবিল সেই ঘরে রাখলেন।
- ক) দৈর্ঘ্যের একক কী?১
- খ) পরিমাপের প্রয়োজন হয় কেন?২
- গ) ফারহানের পড়ার ঘরের প্রস্থ কত?৩
- ঘ) টেবিল দুটি রাখার পর ঘরে কতটুকু জায়গা ফাঁকা থাকবে?৪
উত্তর দেখুন
ক) দৈর্ঘ্যের একক মিটার।
খ) দৈনন্দিন জীবনে জানা অজানা অনেক বিষয়ে আমরা আন্দাজ করে পরিমাপ করে থাকি, যা সাধারণত সম্পূর্ণ ঠিক হয় না। বাজার-সদাই, জিনিসপত্র কেনা-বেচা, দৈনিক রান্নাবান্নার সময় নির্ধারণ, দূরত্ব পরিমাপ বিভিন্ন প্রয়োজনীয় কাজে পরিমাপের প্রয়োজন অপরিহার্য, তাই কোনো কাজ সঠিক রূপে সমাধান করার জন্য সঠিক পরিমাপের প্রয়োজন।
গ) এখানে, ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল = ৪০ বর্গমিটার এবং ঘরের দৈর্ঘ্য = ১০ মিটার
আমরা জানি, ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
∴ প্রস্থ = ক্ষেত্রফল ÷ দৈর্ঘ্য = ৪০ বর্গমিটার ÷ ১০ মিটার = ৪ মিটার
∴ ফারহানের পড়ার ঘরের প্রস্থ ৪ মিটার।
ঘ) এখানে, ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল = ৪০ বর্গমিটার
পড়ার টেবিলের দৈর্ঘ্য = ১ মিটার
পড়ার টেবিলের প্রস্থ = ৫০ সে. মি. = ০.৫ মিটার [১ মি. = ১০০ সে. মি.]
∴ একটি টেবিলের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ = ১ মিটার × ০.৫ মিটার = ০.৫ বর্গমিটার
টেবিল দুটি সমআকৃতির।
∴ দুটি টেবিলের মোট ক্ষেত্রফল = (০.৫ + ০.৫) বর্গমিটার = ১ বর্গমিটার
∴ ঘরের ফাঁকা জায়গার ক্ষেত্রফল = (৪০ − ১) বর্গমিটার = ৩৯ বর্গমিটার
∴ টেবিল দুটি রাখার পর ঘরে ৩৯ বর্গমিটার জায়গা ফাঁকা থাকবে।