Online Model Test Online Model Test

ভাষা

লগইন

অষ্টম শ্রেণির গণিত ৭ম অধ্যায়: সেট

Class 8 Math Chapter 7 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

MCQ: ২০৬টি সৃজনশীল: ২৩টি সংক্ষিপ্ত: ২৩টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ৪ বার এসেছে
১. A = {x : x, 6 এর মৌলিক গুণনীয়ক} সেটটির তালিকা রূপ কোনটি?
ক) {2,3} খ) {1,3,6} গ) {1,2,3,6} ঘ) {2,3,6}
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) {2,3}

বহুনির্বাচনি (MCQ) ★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
২. A = {3, 4}, B = { } হলে A ∪ B = কত?
ক) {3, 4} খ) {4} গ) {3} ঘ) { }
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) {3, 4}

বহুনির্বাচনি (MCQ) ★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৩. A = {x : x জোড় সংখ্যা এবং 4 < x < 6} এর তালিকা পদ্ধতি কোনটি?
ক) {4, 5, 6} খ) {4, 6} গ) {5} ঘ) { }
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) { }

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৪. স্বাভাবিক সংখ্যার সেটকে কী দ্বারা প্রকাশ করা হয়?
ক) খ) গ) Q ঘ) Z
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ)

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৫. সর্বপ্রথম সেটের ধারণা প্রবর্তন করেন কে?
ক) নিউটন খ) জনভেন গ) জর্জ ক্যান্টর ঘ) জর্জ অয়লার
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) জর্জ ক্যান্টর

সৃজনশীল (CQ)
৬. U = {1, 2, 3, 4, 5, 6, 7, 8}, A = {x : x মৌলিক সংখ্যা এবং x < 10}, B = {4, 5, 6}, C = {1, 3, 4, 5}
  1. ক) A সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর।২
  2. খ) B সেটের উপসেট নির্ণয় কর এবং (A ∪ B) ∩ C নির্ণয় কর।৪
  3. গ) প্রমাণ কর যে, (A ∩ B)′ = A′ ∪ B′৪
উত্তর দেখুন
ক) দেওয়া আছে, A = {x : x মৌলিক সংখ্যা এবং x < 10} = {2, 3, 5, 7}
খ) দেওয়া আছে, B = {4, 5, 6} B সেটের উপসেটগুলো হলো: {4, 5, 6}, {4, 5}, {5, 6}, {4, 6}, { 4 }, { 5 }, { 6 }, { }. 'ক' থেকে পাই, A = {2, 3, 5, 7} দেওয়া আছে, C = {1, 3, 4, 5} এখন,(A ∪ B) = {2, 3, 5, 7} ∪ {4, 5, 6} = {2, 3, 4, 5, 6, 7} ∴ (A ∪ B) ∩ C = {2, 3, 4, 5, 6, 7} ∩ {1, 3, 4, 5} = {3, 4, 5} (Ans.)
গ) দেওয়া আছে, U = {1, 2, 3, 4, 5, 6, 7, 8} B = {4, 5, 6} C = {1, 3, 4, 5} 'ক' থেকে পাই, A = {2, 3, 5, 7} এখন, (A ∩ B) = {2, 3, 5, 7} ∩ {4, 5, 6} = { 5 } A′ = U − A = {1, 2, 3, 4, 5, 6, 7, 8} − {2, 3, 5, 7} = {1, 4, 6, 8} B′ = U − B = {1, 2, 3, 4, 5, 6, 7, 8} − {4, 5, 6} = {1, 2, 3, 7, 8} বামপক্ষ = (A ∩ B)′ = U − (A ∩ B) = {1, 2, 3, 4, 5, 6, 7, 8} − {5} = {1, 2, 3, 4, 6, 7, 8} ডানপক্ষ = A′ ∪ B′ = {1, 4, 6, 8} ∪ {1, 2, 3, 7, 8} = {1, 2, 3, 4, 6, 7, 8} ∴ (A ∩ B)′ = A′ ∪ B′ (প্রমাণিত)
সংক্ষিপ্ত প্রশ্ন
৭. U = {1, 2, 3, 4, 5, 6, 7, 8}, A = {x : x মৌলিক সংখ্যা এবং x < 10}, B = {4, 5, 6}, C = {1, 3, 4, 5} A সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর।
উত্তর দেখুন
উত্তর: দেওয়া আছে, A = {x : x মৌলিক সংখ্যা এবং x < 10} = {2, 3, 5, 7}
সংক্ষিপ্ত প্রশ্ন
৮. A = {x : x, জোড়সংখ্যা এবং 2 < x < 16}, B = {x : x, 12 এর গুণনীয়ক} এবং C = {x : x, 15 এর মৌলিক গুণনীয়ক} C সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর।
উত্তর দেখুন
উত্তর: 15 = 1 × 15 = 3 × 5 ∴ 15 এর গুণনীয়কগুলো হলো : 1, 3, 5, 15 ∴ 15 এর মৌলিক গুণনীয়ক হলো : 3, 5 C = {3, 5}

এই অধ্যায়ের বাকি ২৪৪টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।