Online Model Test

ভাষা

দাম দেখাবে

পেমেন্ট সবসময় টাকায় হয়।

লগইন

১০. সমন্বয়

নবম/দশম · জীববিজ্ঞান

MCQ: ২৯২টি সৃজনশীল: ২৯টি সংক্ষিপ্ত: ১০১টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
১. মস্তিষ্ক ও মেরুরজ্জু দ্বারা কোনটি গঠিত?
ক) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র খ) স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র গ) প্রান্তীয় স্নায়ুতন্ত্র ঘ) স্বতন্ত্র স্নায়ুতন্ত্র
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
২. মানুষের মস্তিষ্কের সেরিব্রাম অংশের অপসারণ করলে নিচের কোনটি ঘটবে?
ক) দেহে উষ্ণতা বজায় থাকবে না খ) স্মৃতি ও চিন্তা চেতনার বিঘ্ন ঘটবে গ) অনুভূতির উপলব্ধিতে ব্যাঘাত ঘটবে ঘ) চলাফেরায় বিঘ্ন ঘটবে
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) স্মৃতি ও চিন্তা চেতনার বিঘ্ন ঘটবে

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৩. পনস্-এর নিম্নভাগ থেকে মেরুরজ্জুর উপরিভাগ পর্যন্ত বিস্তৃত কোনটি?
ক) সেরিবেলাম খ) হাইপোথ্যালামাস গ) থ্যালামাস ঘ) মেডুলা
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) মেডুলা

বহুনির্বাচনি (MCQ)
৪. থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কোনটি?
ক) থাইরক্সিন খ) প্যারাথাইরক্সিন গ) থাইমক্সিন ঘ) থাইরোট্রপিন
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) থাইমক্সিন

বহুপদী সমাপ্তিসূচক
৫. আইলেটস্ অফ ল্যাংগারহ্যানস- i. শরীরের শর্করা বিপাকে সহায়তা করে ii. ইনসুলিন হরমোন নিঃসরণ করে iii. দেহের বিপাকীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) i ও ii

সৃজনশীল (CQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৬. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও : একদিন টেলিভিশনে কৃষিবিষয়ক অনুষ্ঠানে ফুল, ফল ও ফসল উৎপাদনে ফাইটোহরমোনের প্রয়োগ ও সফলতা সম্পর্কে দেখানো হয়। অনুষ্ঠানের শেষে জিবেরেলিন হরমোনের উপর বিশেষ প্রতিবেদন দেখানো হয়।
  1. ক) অক্সিন কী?১
  2. খ) ইথিলিন বলতে কী বোঝায়?২
  3. গ) কৃষিবিষয়ক অনুষ্ঠানের শেষ প্রতিবেদনে উক্ত হরমোনকে বৃদ্ধিবর্ধক হরমোন বলার কারণ ব্যাখ্যা কর।৩
  4. ঘ) অনুষ্ঠানে দেখানো উক্ত ক্ষেত্রে ফাইটোহরমোনের সফলতা বিশ্লেষণ কর।৪
উত্তর দেখুন
ক) অক্সিন হলো উদ্ভিদ দেহে উৎপাদিত এক ধরনের ফাইটোহরমোন।
খ) ইথিলিন এক ধরনের ফাইটোহরমোন। এ হরমোনটি গ্যাসীয় অবস্থায় থাকে। ইথিলিন ফল পাকাতে সাহায্য করে।
গ) জিবেরেলিন উদ্ভিদের বিভিন্ন অঙ্গে বর্ধন ঘটায় বলে একে বৃদ্ধিবর্ধক হরমোন বলে। ধানের ব্যাকানি রোগের জীবাণু এক প্রকার ছত্রাক, যা ধানগাছের অতি বৃদ্ধি ঘটায়। এ ছত্রাক থেকে জিবেরেলিন হরমোন নিষ্কাশিত হয়, যার প্রভাবে এরূপ অতিবৃদ্ধি হয়ে থাকে। এ হরমোন এর অধিকাংশই উদ্ভিদের পাকা বীজে থাকে। তবে চারাগাছ, বীজপত্র ও পত্রের বধির্ষ্ণু অঞ্চলেও দেখা যায়। এর প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। ফলে উদ্ভিদ কাণ্ডের অতিবৃদ্ধি ঘটে। এজন্য খাটো উদ্ভিদে এ হরমোন প্রয়োগ করলে উদ্ভিদটি অন্যান্য সাধারণ উদ্ভিদ থেকেও অধিক লম্বা হয়। এই কারণেই কৃষিবিষয়ক অনুষ্ঠানের শেষ প্রতিবেদনে জিবেরেলিন হরমোনকে বৃদ্ধিবর্ধক হরমোন বলা হয়েছে।
ঘ) কৃষিবিষয়ক অনুষ্ঠানটিতে টেলিভিশনে ফুল, ফল ও ফসল উৎপাদনে ফাইটোহরমোনের প্রয়োগ ও সফলতা সম্পর্কে দেখানো হয়েছে। ফাইটোহরমোন হলো উদ্ভিদ দেহে উৎপাদিত জৈব রাসায়নিক পদার্থ। ফাইটোহরমোনকে উদ্ভিদের বৃদ্ধিকারক বস্তু হিসাবেও আখ্যায়িত করা যায়। কয়েকটি প্রধান ফাইটোহরমোন হলো অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, ইথিলিন ইত্যাদি। অক্সিন ফল ও বীজ উৎপাদনের প্রধান নিয়ন্ত্রক। অক্সিন উৎপন্ন না হলে প্রথমাবস্থায়ই ফুল ঝরে যেত। ফলে কোনো ফল বা বীজ উৎপন্ন হতো না। জিবেরেলিন এমন এক প্রকার হরমোন যা ধান গাছের অতি বৃদ্ধি ঘটায়। কোনো কোনো উদ্ভিদে জিবেরেলিন প্রয়োগ করে পারথেনোকর্পিক ফল সৃষ্টি করা হয়। ফাইটোহরমোন প্রয়োগে কোষ দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। উদ্ভিদ কর্তৃক অধিক পানি গ্রহণে সহায়তা করে। শীর্ষ মুকুলের বৃদ্ধিতে প্রাধান্য সৃষ্টি করে। সাইটোকাইনিন হরমোন উদ্ভিদের কোষ বিভাজন ত্বরান্বিত করে। ইথিলিন মূল সৃষ্টির সূচনা করে, মূলের সংখ্যা বৃদ্ধি করে। এছাড়া কোষবৃদ্ধি, অঙ্গের বিকাশ সাধন, বীজ ও অঙ্গের সুপ্তাবস্থা ভঙ্গ করা ও বাধর্ক্য বিলম্বিতকরণে ভূমিকা পালন করে। ফাইটোহরমোনের এসব বৈশিষ্ট্য ব্যবহার করে ফুল, ফল ও ফসল উৎপাদনে সফলতা পাওয়া গেছে। যেমন, শাখাকলমের মূল উৎপাদন ও ফলের মোচন বিলম্বিতকরণে অক্সিন, ক্যাম্বিয়ামের কার্যকারিতা বৃদ্ধিতে IAA নামক অক্সিন এবং বীজহীন ফল উৎপাদনে অক্সিন ও জিবেরেলিনের ব্যবহার সফলতা পাওয়া গেছে এবং ব্যবহার করা হচ্ছে। অতএব, দেখা যাচ্ছে যে, অধিক ফুল, ফল ও ফসল উৎপাদনের ক্ষেত্রে ফাইটোহরমোন অত্যন্ত সফল।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৫ বার এসেছে
৭. হরমোন কী?
উত্তর দেখুন
উত্তর: নালিবিহীন গ্রন্থি কোষ থেকে নিঃসৃত রসকে হরমোন বলে।
সংক্ষিপ্ত প্রশ্ন ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৮. এপিলেপসি কী?
উত্তর দেখুন
উত্তর: এপিলেপসি হলো মস্তিষ্কের রোগ, যাতে শরীরে খিচুনি ও কাঁপুনি হয়।

এই অধ্যায়ের বাকি ৪১৪টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।