Online Model Test Online Model Test

ভাষা

লগইন

নবম-দশম জীববিজ্ঞান ১৩শ অধ্যায়: জীবের পরিবেশ

SSC Biology Chapter 13 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

MCQ: ৪০৯টি সৃজনশীল: ৫০টি সংক্ষিপ্ত: ১১৭টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
১. বাস্তুতন্ত্রে কারা নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে?
ক) খাদক খ) উৎপাদক গ) দ্বিতীয় স্তরের খাদক ঘ) বিয়োজক
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) উৎপাদক

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
২. বাস্তুতন্ত্রে সালোকসংশেষণে সক্ষম সব সবুজ উদ্ভিদ কোন শ্রেণির অন্তর্গত?
ক) খাদক খ) উৎপাদক গ) বিয়োজক ঘ) ভক্ষক
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) উৎপাদক

বহুপদী সমাপ্তিসূচক ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৩. বাস্তুতন্ত্রে বিয়োজক- i. ব্যাকটেরিয়া ii. ভাইরাস iii. ছত্রাক নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) i ও iii

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৪. নিচের কোনটি প্রথম স্তরের খাদক?
ক) ফাইটোপ্ল্যাংকটন খ) শামুক গ) বাঘ ঘ) বক
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) শামুক

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৫. বাস্তুতন্ত্রে খাদকদের অস্তিত্বের জন্য শক্তিপ্রাপ্তির দিক থেকে কোনটি খুবই গুরুত্বপূর্ণ?
ক) প্রথম স্তরের খাদক খ) মাংসাশী গ) উৎপাদক ঘ) সর্বোচ্চ স্তরের খাদক
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) উৎপাদক

সৃজনশীল (CQ)
৬. নিচের ছকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
  1. ক) বিয়োজক কী?১
  2. খ) খাদ্যজাল কী? বুঝিয়ে লেখ।২
  3. গ) উপরের খাদ্যজালের কোন খাদ্যশৃঙ্খলটিতে সবচেয়ে বেশি শক্তি ব্যয় হয়, কারণ ব্যাখ্যা কর।৩
  4. ঘ) উপরিউক্ত খাদ্যজালে ছোট পাখির বিলুপ্তি ঘটলে বাস্তুতন্ত্রের কী পরিণতি ঘটবে তা বিশ্লেষণ কর।৪
উত্তর দেখুন
ক) বিয়োজক হলো সেসব অতিক্ষুদ্র জীব বা অণুজীব (ছত্রাক ও ব্যাকটেরিয়া) যারা মৃত জীবদেহের পচন ঘটিয়ে পুষ্টি লাভ করে।
খ) খাদ্যজাল হলো বিভিন্ন প্রজাতির দ্বারা আন্তঃসম্পর্কযুক্ত অনেকগুলো খাদ্যশৃঙ্খল। বাস্তুসংস্থানে অনেকগুলো খাদ্যশৃঙ্খল বিভিন্ন প্রজাতির দ্বারা পরস্পরের সঙ্গে আন্তঃসম্পর্কযুক্ত। স্থলজ ও জলজ উভয় পরিবেশে অনেকগুলো খাদ্যশৃঙ্খল নিয়ে খাদ্যজাল তৈরি হয়।
গ) উপরের খাদ্যজালের সবচেয়ে বড় খাদ্যশৃঙ্খলটি হলো : সবুজ উদ্ভিদ → সবুজ পোকা → মাংসাশী পতঙ্গ → ছোট পাখি → শিয়াল। তাই এই খাদ্যশৃঙ্খলটিতেই সবচেয়ে বেশি শক্তি ব্যয় হয়। কারণ এ শৃঙ্খলটিতে সর্বোচ্চ ৫টি ধাপ আছে, যা উদ্দীপকের খাদ্যজালের অন্যান্য শৃঙ্খল থেকে বেশি। আমরা জানি, খাদ্যশৃঙ্খল যত ছোট হয় শক্তি তত কম ব্যয় হয় এবং খাদ্যশৃঙ্খল যত বড় হয় শক্তি তত বেশি ব্যয় হয়। উক্ত শৃঙ্খলটির উৎপাদক সবুজ উদ্ভিদ থেকে সবুজ পোকা যতটা শক্তি গ্রহণ করে তার শরীরে ততটা শক্তি জমা হয় না। আবার দ্বিতীয় স্তরের খাদক মাংসাশী পতঙ্গ সবুজ পোকার দেহ থেকে যে পরিমাণ শক্তি গ্রহণ করে তার কিছুটা অপচয় হয়ে যায়। এভাবে তৃতীয় স্তরের খাদক ছোট পাখি যখন মাংসাশী পতঙ্গকে খাদ্য হিসেবে শক্তি গ্রহণ করে তখন সেখানেও কিছু শক্তির অপচয় ঘটে। আবার সর্বোচ্চ খাদক শেয়াল যখন ছোট পাখিকে খাদ্য হিসেবে গ্রহণ করে সেখানেও কিছু শক্তির অপচয় হয়। সুতরাং দেখা যায় যে, এ খাদ্যশৃঙ্খলটিতে খাদ্যস্তরের সংখ্যা বেশি হওয়ায় সর্বোচ্চ খাদকে শক্তি পৌঁছাতে মোট শক্তির ব্যয় বা অপচয়ও সবচেয়ে বেশি হয়।
ঘ) উপরিউক্ত খাদ্যজালে ছোট পাখির বিলুপ্তি ঘটলে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়ে যাবে এবং বিপর্যয় দেখা যাবে। একটি বাস্তুতন্ত্রের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হয় সেই বাস্তুতন্ত্রে উৎপাদক ও খাদকদের আন্তঃসম্পর্কের ওপর। প্রথমত, ছোট পাখিগুলো সবুজ পোকা ও মাংসাশী পতঙ্গগুলো খেত। ছোট পাখিগুলো বিলুপ্ত হয়ে গেলে সবুজ পোকা ও মাংসাশী পতঙ্গগুলোর কোনো খাদক না থাকার কারণে এদের সংখ্যা অধিক হারে বৃদ্ধি পাবে। এর ফলে সবুজ উদ্ভিদ ও ফসলাদির খাদক বেড়ে যাবে এবং উৎপাদকের সংখ্যার হ্রাস ঘটবে। ফলে খরগোশ এবং শামুকের খাদ্যাভাব দেখা দিবে এবং একসময় এদের বিলুপ্তি ঘটবে এই বাস্তুতন্ত্র থেকে। দ্বিতীয়ত, শিয়াল এই বাস্তুতন্ত্রের গৌণ খাদক। এই খাদ্যশৃঙ্খলে শিয়াল হচ্ছে ছোট পাখি ও খরগোশের খাদক। ছোট পাখি ও খরগোশের যদি বিলুপ্তি ঘটে তাহলে খাদ্যাভাবে শেয়ালেরও বিলুপ্তি ঘটবে এই বাস্তুতন্ত্র থেকে। সুতরাং উপরের আলোচনা থেকে বোঝা যাচ্ছে, একটি বাস্তুতন্ত্রের খাদশৃঙ্খলের কোথাও যদি বিশৃঙ্খলা ঘটে তাহলে সে বাস্তুতন্ত্রের মাঝপথে থেমে যাবে, ফলশ্রুতিতে প্রাণীকুল ধ্বংস হবে এবং প্রাণীকুলের বিলুপ্তি ঘটবে।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৫ বার এসেছে
৭. বাস্তুতন্ত্র কী?
উত্তর দেখুন
উত্তর: বাস্তুতন্ত্র হলো প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ ও প্রাণী এবং উভয় প্রকার জীব ও জড় পদার্থের মধ্যে আন্তঃসম্পর্ক।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৮. বাস্তুসংস্থান কী?
উত্তর দেখুন
উত্তর: জীব সম্প্রদায়ের সাথে পরিবেশের আন্তঃসম্পর্কই হলো বাস্তুসংস্থান।

এই অধ্যায়ের বাকি ৫৬৮টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।