সংক্ষিপ্ত প্রশ্ন
১. পানিকে তাপ দিলে কী হয়? ব্যাখ্যা কর।
উত্তর দেখুন
উত্তর: তাপ দিলে পানির তাপমাত্রা বাড়তে থাকে এবং একপর্যায়ে পানি ফুটতে থাকে। এক সময় তরল পানি বাষ্পে পরিণত হয়। এতে পানির ভৌত পরিবর্তন ঘটে। কারণ এর ফলে পানি কেবলমাত্র তরল অবস্থা থেকে বাষ্পে বা গ্যাসীয় অবস্থায় পরিণত হচ্ছে, এটি নতুন কোনো পদার্থে পরিণত হচ্ছে না এবং এর রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন ঘটছে না; বাষ্পকে ঠাণ্ডা করলে আবার পানি পাওয়া যায়।