সংক্ষিপ্ত প্রশ্ন
১. বিভিন্ন দূষক বিভিন্নভাবে পরিবেশকে দূষিত করে ব্যাখ্যা কর।
উত্তর দেখুন
উত্তর: বিভিন্ন কারখানা, তাপবিদ্যুৎকেন্দ্রের চিমনি ও যানবাহন থেকে নির্গত ধোঁয়া, জমিতে ব্যবহৃত কীটনাশক ও রাসায়নিক সার, বিভিন্ন আবর্জনা, পলিথিন, প্লাস্টিক ইত্যাদি হলো দূষকের উদাহরণ। এসব দূষক ভিন্ন ভিন্নভাবে পরিবেশের বিভিন্ন উপাদানকে দূষিত করছে। যেমন-
১. কারখানা ও যানবাহনের ধোঁয়া বাতাসে কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড ও ধূলিকণা ছড়িয়ে বায়ু দূষিত করে।
২. কীটনাশক ও রাসায়নিক সার মাটিতে মিশে মাটি দূষিত করে এবং বৃষ্টির পানির সাথে নদী-পুকুরে গিয়ে পানি দূষিত করে।
৩. কলকারখানার বর্জ্য ও আবর্জনা নদীতে ফেলায় পানি দূষিত হয়।
৪. পলিথিন ও প্লাস্টিক মাটিতে পচে না, তাই মাটির উর্বরতা নষ্ট করে এবং নালা-নর্দমা আটকে দেয়।