Online Model Test Online Model Test

ভাষা

লগইন

নবম-দশম উচ্চতর গণিত ৩য় অধ্যায়: জ্যামিতি

SSC Higher Math Chapter 3 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

MCQ: ৩৭২টি সৃজনশীল: ৭৩টি সংক্ষিপ্ত: ৮৭টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
১. নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ 10 একক হলে ঐ ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক?
ক) 25π খ) 100π গ) 200π ঘ) 400π
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) 400π

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
২. সমকোণী ত্রিভুজের মধ্যমাত্রয় যথাক্রমে 6, 7 এবং 8 একক হলে অতিভুজের দৈর্ঘ্য কত একক?
ক) 9.00 খ) 9.97 (প্রায়) গ) 14.28 (প্রায়) ঘ) 14.95 (প্রায়)
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) 9.97 (প্রায়)

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৩. চিত্রে, AD এর উপর AB এর লম্ব অভিক্ষেপ কত?
ক) BC খ) BD গ) AC ঘ) AD
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) AD

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৪. চিত্রটি লক্ষ কর : AD ও BE মধ্যমা। চিত্রানুসারে, AO : OD = কত?
ক) 1 : 2 খ) 1 : 3 গ) 2 : 1 ঘ) 3 : 1
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) 2 : 1

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৫. কোনো ত্রিভুজের বাহুত্রয় 3, 4 ও 5 সে: মি: হলে, মধ্যমাত্রয়ের বর্গের সমষ্টি কত?
ক) 6.12 বর্গ সে. মি. খ) 12.5 বর্গ সে. মি. গ) 37.5 বর্গ সে. মি. ঘ) 150 বর্গ সে. মি.
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) 37.5 বর্গ সে. মি.

সৃজনশীল (CQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৬. উপরের চিত্রে S, O যথাক্রমে পরিকেন্দ্র ও লম্ববিন্দু। AP মধ্যমা, BC = a, AC = b এবং AB = c
  1. ক) OA এবং SP এর মধ্যে সম্পর্ক নির্ণয় কর।২
  2. খ) দেখাও যে, S, G, O একই সরলরেখায় অবস্থিত।৪
  3. গ) ∠C সূক্ষ্মকোণ হলে a.CD = b. CE সমীকরণটি প্রতিষ্ঠা কর।৪
উত্তর দেখুন
ক) অতিরিক্ত সৃজনশীল ১১(ক) সমাধান দেখ।
খ) অতিরিক্ত সৃজনশীল ১১ (খ) সমাধান দেখ।
গ) আমরা জানি, যেকোনো ত্রিভুজে সূক্ষ্ণকোণের বিপরীত বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি অপেক্ষা ঐ দুই বাহুর যেকোনো একটি ও তার ওপর অপরটির লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম। এখন, AD ⊥ BC হওয়ায় ΔABC এর ∠ACB সূক্ষ্ণকোণ। [ ∠ACB < সমকোণ ∠ADC] এবং CD, BC বাহুতে AC বাহুর লম্ব অভিক্ষেপ বলে। AB² = AC² + BC² −2BC. CD .............. (i) আবার, CE, AC বাহুতে BC বাহুর লম্ব অভিক্ষেপ। AB² = BC² + AC² −2AC.CE (i) নং এবং (ii) নং সমীকরণ থেকে পাই, AC² + BC² −2BC. CD = BC² + AC² −2AC. CE বা, −2BC.CD = −2AC.CE [উভয় পক্ষকে AC² + BC² বিয়োগ করে] বা, BC.CD = AC.CE [উভয় পক্ষকে (−2) দ্বারা ভাগ করে] ∴ a. CD = b. CE সমীকরণটি প্রতিষ্ঠিত হলো।
সংক্ষিপ্ত প্রশ্ন ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৭. উপরের চিত্রে S, O যথাক্রমে পরিকেন্দ্র ও লম্ববিন্দু। AP মধ্যমা, BC = a, AC = b এবং AB = c OA এবং SP এর মধ্যে সম্পর্ক নির্ণয় কর।
উত্তর দেখুন
উত্তর: অতিরিক্ত সৃজনশীল ১১(ক) সমাধান দেখ।
সংক্ষিপ্ত প্রশ্ন ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৮. একটি ত্রিভুজের নববিন্দুবৃত্তের পরিধি 20 সে.মি. হলে, ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় কর।
উত্তর দেখুন
উত্তর: ধরি, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ r প্রশ্নমতে, 2πr = 20 ∴ r = 20/2π = 10/π সে.মি. আমরা জানি, পরিবৃত্তের ব্যাসার্ধ নববিন্দু বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। সুতরাং, পরিবৃত্তের ব্যাসার্ধ R = 2r = 2 × 10/π = 20/π সে.মি. ∴ পরিবৃত্তের ক্ষেত্রফল = πR² = π × (20/π)² বর্গ সে.মি. = 400/π বর্গ সে.মি. = 127.32 বর্গ সে.মি. (Ans.)

এই অধ্যায়ের বাকি ৫২৪টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।