Online Model Test Online Model Test
৫০%

পড়াশোনার খবর › ভর্তি

ঢাবি ভর্তি ২০২৬-২৭: পরীক্ষার তারিখ পেছাবে না, ডিসেম্বরেই সব ইউনিটের পরীক্ষা

সংবাদ সূত্র · অফিসিয়াল সাইট যাচাই: · ৪ নভেম্বর ২০২৬, ৪:০১

ঢাবি ভর্তি ২০২৬-২৭: পরীক্ষার তারিখ পেছাবে না, ডিসেম্বরেই সব ইউনিটের পরীক্ষা
সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষা পেছানোর দাবি উঠলেও ঢাকা বিশ্ববিদ্যালয় আগের সূচি অনুযায়ী ডিসেম্বরেই পরীক্ষা নেবে। আইবিএ ৫ ডিসেম্বর, বিজ্ঞান ১২, কলা-আইন-সামাজিক বিজ্ঞান ১৯, চারুকলা ২২ ও ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর। উপাচার্য জানিয়েছেন, ফল চ্যালেঞ্জ (পুনর্নিরীক্ষণ) করারা অংশ নিতে পারবেন, কিন্তু এক-দুই বিষয়ে অকৃতকার্যদের জন্য পরীক্ষা পেছানো হবে না; ফলে সাপ্লিমেন্টারির ফল আসার আগেই ঢাবির পরীক্ষা শেষ হয়ে যাবে। আবেদন ১১ থেকে ২৫ নভেম্বর, পুনর্নিরীক্ষণের ফলের কারণে সময় দুই দিন বাড়তে পারে। যোগ্যরা সময়মতো আবেদন করো।
ঢাবি ভর্তি সাইট →

আরও ভর্তি খবর