ঢাবি ভর্তি ২০২৬-২৭: এইচএসসি সাপ্লিমেন্টারি দিয়ে পাস করারা এবার ভর্তি পরীক্ষার সুযোগ পাচ্ছেন না
সংবাদ সূত্র · অফিসিয়াল সাইট যাচাই: · ৪ নভেম্বর ২০২৬, ৪:২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এইচএসসিতে ফেল করে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে উত্তীর্ণরা ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ঢাবি ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না। মেডিকেল ও ডেন্টাল ভর্তিতে তাঁরা সুযোগ পাবেন কি না, তা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ঢাবির আবেদন ১১ থেকে ২৫ নভেম্বর। এখনো ঢাবির লিখিত বিজ্ঞপ্তি আসেনি, তাই চূড়ান্ত নিয়মের জন্য ঢাবির ভর্তি সাইট দেখো।
ঢাবি ভর্তি সাইট →