বহুনির্বাচনি (MCQ)
★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
১. কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ) ৩
ব্যাখ্যা: কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো- ১. গাণিতিক গড় বা গড়, ২. মধ্যক, ৩. প্রচুরক।
বহুনির্বাচনি (MCQ)
২. কোন ঘটনা সম্পর্কিত সংখ্যাসূচক তথ্যকে কী বলে?
ক) পরিসংখ্যান
খ) উপাত্ত
গ) তথ্য
ঘ) সংখ্যা তথ্য
উত্তর দেখুন
সঠিক উত্তর: ক) পরিসংখ্যান
বহুনির্বাচনি (MCQ)
৩. কোনো শ্রেণির সীমা নির্দেশক প্রতীককে কী বলে?
ক) চলক
খ) উপাত্ত
গ) তথ্য
ঘ) প্রণালী
উত্তর দেখুন
বহুনির্বাচনি (MCQ)
৪. সরাসরি উৎস থেকে সংগৃহীত হয় এমন উপাত্তকে কী বলে?
ক) মাধ্যমিক উপাত্ত
খ) প্রাথমিক উপাত্ত
গ) কাচা উপাত্ত
ঘ) তথ্য-উপাত্ত
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ) প্রাথমিক উপাত্ত
বহুনির্বাচনি (MCQ)
৫. সংবাদপত্র থেকে প্রাপ্ত তথ্য কী ধরনের উপাত্ত?
ক) প্রাথমিক উপাত্ত
খ) মাধ্যমিক উপাত্ত
গ) নির্ভরযোগ্য উপাত্ত
ঘ) তথ্য-উপাত্ত
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ) মাধ্যমিক উপাত্ত
সৃজনশীল (CQ)
৬. ৮ম শ্রেণির ৩০ জন শিক্ষার্থীর্র গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ :
৪৫, ৪২, ৬০, ৬১, ৫৮, ৫৩, ৪৮, ৫২, ৫১, ৪৯, ৭৩, ৫২, ৫৭, ৭১, ৬৪,
৪৯, ৫৬, ৪৮, ৬৭, ৬৩, ৭০, ৫৯, ৫৪, ৪৬, ৪৩, ৫৬, ৫৯, ৪৩, ৬৮, ৫২।]
- ক) শ্রেণি ব্যবধান ৫ ধরে গণসংখ্যা সারণি তৈরি কর।২
- খ) 'ক' থেকে প্রাপ্ত সারণির গড় নির্ণয় কর।৪
- গ) 'ক' থেকে প্রাপ্ত সারণির আয়তলেখ অঙ্কন কর।৪
উত্তর দেখুন
খ) গড় নির্ণয়ের ছক নিম্নরূপ :
| শ্রেণি ব্যাপ্তি | শ্রেণি মধ্যমান (xi) | গণসংখ্যা (fi) | (fixi) |
| ৪১ - ৪৫ | ৪৩ | ৪ | ১৭২ |
| ৪৬ - ৫০ | ৪৮ | ৫ | ২৪০ |
| ৫১ - ৫৫ | ৫৩ | ৬ | ৩১৮ |
| ৫৬ - ৬০ | ৫৮ | ৭ | ৪০৬ |
| ৬১ − ৬৫ | ৬৩ | ৩ | ১৮৯ |
| ৬৬ − ৭০ | ৬৮ | ৩ | ২০৪ |
| ৭১ − ৭৫ | ৭৩ | ২ | ১৪৬ |
| মোট : | | fi = ৩০ | fixi = ১৬৭৫ |
∴ গড় = Σfixi/Σfi1675/30 = ৫৫.৮৩ (প্রায়)
নির্ণেয় গড় ৫৫.৮৩ (প্রায়)
গ) 'ক' থেকে প্রাপ্ত সারণির আয়তলেখ অঙ্কন :
ছক কাগজে X-অক্ষ বরাবর তিন ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণিসীমার এক একক এবং Y-অক্ষ বরাবর এক ঘরকে গণসংখ্যার এক একক ধরে আয়তলেখ আঁকা হয়েছে। মূলবিন্দু থেকে ৪০.৫ পর্যন্ত সংখ্যাগুলো আছে বোঝাতে ভাঙাচিহ্ন ব্যবহার করা হয়েছে।

→ অবিচ্ছিন্ন শ্রেণিসীমা
চিত্র : 'ক' থেকে প্রাপ্ত সারণির আয়তলেখ।
সংক্ষিপ্ত প্রশ্ন
৭. ৮ম শ্রেণির ৩০ জন শিক্ষার্থীর্র গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ :
৪৫, ৪২, ৬০, ৬১, ৫৮, ৫৩, ৪৮, ৫২, ৫১, ৪৯, ৭৩, ৫২, ৫৭, ৭১, ৬৪,
৪৯, ৫৬, ৪৮, ৬৭, ৬৩, ৭০, ৫৯, ৫৪, ৪৬, ৪৩, ৫৬, ৫৯, ৪৩, ৬৮, ৫২।]
শ্রেণি ব্যবধান ৫ ধরে গণসংখ্যা সারণি তৈরি কর।
উত্তর দেখুন
সংক্ষিপ্ত প্রশ্ন
৮. নিচে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হল :-
| প্রাপ্ত নম্বর | ৩১-৪০ | ৪১-৫০ | ৫১-৬০ | ৬১-৭০ | ৭১-৮০ | ৮১-৯০ | ৯১-১০০ |
| ছাত্রসংখ্যা | ৪ | ৬ | ৮ | ১২ | ৯ | ৭ | ৪ |
প্রচুরক শ্রেণির মধ্যমান নির্ণয় কর।
উত্তর দেখুন
উত্তর: প্রদত্ত সারণি থেকে দেখা যায়, (৬১-৭০) শ্রেণির গণসংখ্যা সবচেয়ে বেশি।
অর্থাৎ (৬১-৭০) প্রচুরক শ্রেণি।
∴ প্রচুরক শ্রেণির মধ্যমান = (61 + 70)/2 = 131/2 = ৬৫.৫
উত্তর : প্রচুরক শ্রেণির মধ্যমান ৬৫.৫