ক) বৃত্তের ব্যাসার্ধ OA = 5 সে.মি.
বৃত্তের ক্ষেত্রফল = πr²
= (3.14 × 5²) বর্গ সে.মি.
= (3.14 × 25) বর্গ সে.মি.
= 78.5 বর্গ সে.মি. (Ans.)
খ) মনে করি, O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে AB ব্যাস নয় এমন একটি জ্যা এবং M এই জ্যা-এর মধ্যবিন্দু।
O, M যোগ করি।
প্রমাণ করতে হবে যে, OM রেখাংশ AB জ্যা-এর উপর লম্ব।
অঙ্কন: O, A এবং O, B যোগ করি।

প্রমাণ :
ধাপ যথার্থতা
(১) ΔOAM এবং ΔOBM এ
AM = BM
OA = OB
এবং OM = OM
সুতরাং ΔOAM ≅ ΔOBM
∴ ∠OMA = ∠OMB
(২) যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপ সমান,
সুতরাং ∠OMA = ∠OMB = ১ সমকোণ
অতএব, OM ⊥ AB. (প্রমাণিত)
[M, AB এর মধ্যবিন্দু]
[উভয়ে একই বৃত্তের ব্যাসার্ধ]
[সাধারণ বাহু]
[বাহু-বাহু-বাহু উপপাদ্য]
গ) বিশেষ নির্বচন : মনে করি, O কেন্দ্রবিশিষ্ট ABE ও CDF দুইটি সমকেন্দ্রিক বৃত্ত। ABE বৃত্তের AB জ্যা CDF বৃত্তকে C ও D বিন্দুতে ছেদ করেছে এবং M, AB এর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে যে, AC = BD.

অঙ্কন : O, M যোগ করি।
প্রমাণ :
ধাপ যথার্থতা
(১) M, AB জ্যা-এর মধ্যবিন্দু
∴ AM = BM এবং OM ⊥ AB ['খ' থেকে]
(২) C ও D বিন্দু AB এর উপর অবস্থিত, তাই OM ⊥ CD
CD হলো CDF বৃত্তের একটি জ্যা
∴ CM = DM [কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যেকোনো জ্যা-এর উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে]
(৩) এখন, AM − CM = BM − DM [(১) ও (২) থেকে]
বা, AC = BD (প্রমাণিত)