Online Model Test

ভাষা

দাম দেখাবে

পেমেন্ট সবসময় টাকায় হয়।

লগইন

৪. বৃত্ত (Circles)

এইচএসসি · উচ্চতর গণিত ১ম পত্র

MCQ: ৭০টি সৃজনশীল: ২৬টি সংক্ষিপ্ত: ২৬টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. x²+y²+6x–8y–11=0 বৃত্তে অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত?
ক) 3√3 খ) 27√3 গ) 32√3 ঘ) 43√3
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) 27√3

বহুনির্বাচনি (MCQ)
২. চিত্রে প্রদর্শিত বৃত্তটির সমীকরণ কোনটি?
ক) x²+y²+2x+4y+1=0 খ) x²+y²–2x–4y+1=0 গ) x²+y²–2x–4y+5=0 ঘ) x²+y²+2x+4y–1=0
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) x²+y²–2x–4y+1=0

বহুনির্বাচনি (MCQ)
৩. যদি 2x²+2y²–4x–8y+2=0 বৃত্তের ব্যাসের এক প্রান্তের স্থানাঙ্ক (3,2) হয়, তবে অপর প্রান্তের স্থানাঙ্ক কোনটি?
ক) (2, 3) খ) (4, –2) গ) (2, –1) ঘ) (–1, 2)
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) (–1, 2)

বহুনির্বাচনি (MCQ)
৪. x²+y²–4x–6y+4=0 বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে। স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কোনটি?
ক) (2, 0) খ) (3, 0) গ) (6, 6) ঘ) (4, 1)
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) (2, 0)

বহুনির্বাচনি (MCQ)
৫. বৃত্তটির ব্যাস কত?
ক) 3/2 খ) 3 গ) √11 ঘ) 2√11
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) 3

সৃজনশীল (CQ)
৬.
  1. ক) C কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB জ্যা হলে বৃত্তের সমীকরণ নির্ণয় কর২
  2. খ) A,B ও মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় কর এবং বৃত্তটির x ও y অক্ষে ছেদিত অংশের পরিমাণ নির্ণয় কর।৪
  3. গ) (8, 1) বিন্দুগামী এবং AB রেখার উপর লম্বের পাদবিন্দুর স্থানাংক নির্ণয় কর।৪
উত্তর দেখুন
ক) দেওয়া আছে, C কেন্দ্রবিশিষ্ট বৃত্তের AB ব্যাসের প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে A(- 4, 3) এবং B(12, – 1) ∴বৃত্তের সমীকরণ, ( x + 4 ) ( x - 12 ) + ( y - 3 ) ( y + 1 ) = 0 বা, x² + 4x − 12x − 48 + y² − 3y + y − 3 = 0 বা, x² + y² − 8x − 2y − 51 = 0(Ans.)
খ) ধরি, বৃত্তটির সমীকরণ, x² + y² + 2gy + 2fy + 2 = 0.....(i) (i) নং মূলবিন্দুগামী, 0² + 0² + 2g(0) + 2f(0) + c = 0∴c = 0 (i) নং A(-4,3) বিন্দুগামী। (-4)² + 3² + 2g(−4) + 2f(3) = 0 বা, 16 + 9 − 8g + 6f = 0 8g - 6f - 25 = 0……(ii) (i) নং B(12, -1) বিন্দুগামী। 12² + (−1)² + 2g × 12 + 2f(−1) = 0 বা, 144 + 1 + 24g − 2f = 0 ∴24g − 2 + 145 = 0........(iii) (ii) নং কে 3 দ্বারা গুণ করে (iii) নং বিয়োগ করে পাই, 24g - 18f - 75 - 24 g + 2f - 145 = 0 বা, -16f -220 = 0 বা, f = 220/−16∴f = 55/4 f এর মান (ii) নং এ বসিয়ে পাই, 8g − 6 × (−55/4) − 25 = 0 বা, 8g+330/4 − 25 = 0 বা,8g=230/4∴g = −115/16 ∴ বৃত্তটির সমীকরণ, x² + y² + 2(−115/16)x + 2(−55/4)y = 0 বা, 16x² + 16y² − 230x − 440y = 0(Ans.) এখন, g = −115/16,f = 55/4,c = 0 ∴x−অক্ষের খন্ডিতাংশের পরিমাণ, 2√g² − c = 2√(−115/16)² − 0 = (115/8)(Ans.) এবং y−অক্ষের খন্ডিতাংশ, 2√f² − c = 2√(−55/4)² − 0 = (55/2)(Ans.)
গ) A(- 4, 3), B(12, -1) ∴ AB রেখার সমীকরণ (y + 1)/(−1 − 3) = (x − 12)/(12 + 4) বা, (y + 1)/−4 = (x − 12)/16 বা, 4y + 4 = - x + 12 বা, x + 4y – 8 = 0…….(i) (i) নং রেখার লম্ব রেখার সমীকরণ, 4x – y + k = 0 যা,(8, 1) বিন্দুগামী ∴32 – 1 + k = 0 বা, k = - 31 ∴ লম্ব রেখা, 4x – y – 31 ……(ii) (ii) কে 4 গুণ করে (i) এর সাথে যোগ করে পাই, X + 4y – 8 + 16 – 4y – 124 = 0 বা, 17x = 132 ∴x = 132/17 x = 132/17 (i) এ বসিয়ে পাই, y = 1/17 ∴ পাদবিন্দুর স্থানাঙ্ক (132/17,1/17)
সংক্ষিপ্ত প্রশ্ন
৭. C কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB জ্যা হলে বৃত্তের সমীকরণ নির্ণয় কর
উত্তর দেখুন
উত্তর: দেওয়া আছে, C কেন্দ্রবিশিষ্ট বৃত্তের AB ব্যাসের প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে A(- 4, 3) এবং B(12, – 1) ∴বৃত্তের সমীকরণ, ( x + 4 ) ( x - 12 ) + ( y - 3 ) ( y + 1 ) = 0 বা, x² + 4x − 12x − 48 + y² − 3y + y − 3 = 0 বা, x² + y² − 8x − 2y − 51 = 0(Ans.)
সংক্ষিপ্ত প্রশ্ন
৮. x²+y²–2x+2y = 2 বৃত্তের একটি স্পর্শক রেখার সমীকরণ 3x + 4y – 9 = 0 দেখাও যে, স্পর্শ বিন্দু হতে কেন্দ্রের দূরত্ব ঐ বৃত্তের ব্যাসার্ধের সমান
উত্তর দেখুন
উত্তর: x²+y²–2x+2y = 2 ..........(i) বা, x² + y² + 2 (-1) x + 2 (1) y - 2 = 0 ∴ g = - 1 f = 1 c = - 2 ∴ কেন্দ্র (1, - 1)ও ব্যসার্ধ = √(−1)² + 1² − (−2) = √1 + 1 + 2 = 2 আবার, 3x + 4y – 9 = 0 ........(ii) কেন্দ্র থেকে (1, - 1) নং (ii) রেখার দূরত্ব, = ২ যা ব্যাসার্ধ (দেখানো হলো)

এই অধ্যায়ের বাকি ১১৪টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।