ক) ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে আয়ত একক ভেক্টর বলে।
খ) দুটি সমান ভেক্টরের (P,P) বিয়োগফল = P – P = P + (–P) P এবং – P ভেক্টরদ্বয়ের মধ্যকার কোণ, α = 180°
∴ ভেক্টরদ্বয়ের লব্ধি = √| P|² + |– P|² + 2| P| |– P| cosα
= √P² + P² +2P² cos 180° = √2P² – 2P² = 0
সুতরাং, দুটি সমান ভেক্টরের বিয়োগফল একটি শূন্য ভেক্টর।
গ) দেওয়া আছে, রোবিট-এর সমবেগ, v = 10 ms–¹
বায়ার্ন এর আদিবেগ, u = 0 ms–¹
এবং ত্বরণ, a = 1 ms–²
একত্রে যাত্রা শুরুর t সময় পরে এদের বেগ সমান হলে, v = u + at
বা, at = v – u
বা, t = (v – u)/a = (10 ms⁻¹ – 0 ms⁻¹)/(1 ms⁻²) = 10 sec (Ans.)
ঘ) রেসিং এর সময়কাল = 30 sec
30 sec সময় জুড়ে রোবিট- এর দ্রুতি, v = 10 ms–¹
∴ এই সময়কালে রোবিট কর্তৃক অতিক্রান্ত দূরত্ব = vt
= 10 ms–¹ × 30 sec = 300 m
প্রথম 15 sec সময়কালে বায়ার্নের অতিক্রান্ত দূরত্ব,
s₁ = ut₁ + 1/2 at²₁ = 0 × 15 + 1/2 × 1 × (15)² = 112.5 m
এবং অর্জিত বেগ, v′ = u + at₁ = 0 ms–¹ + 1 ms–² × 15 sec
= 15 ms–¹
∴ পরবর্তী 15 sec-এ বায়ার্নের অতিক্রান্ত দূরত্ব, s₂ = v′t₂
= 15 ms–¹ × 15 sec = 225 m
∴ মোট 30 sec সময়কালে বায়ার্ন কর্তৃক অতিক্রান্ত দূরত্ব
= s₁ + s₂ = 112.5 m + 225m = 337.5 m
লক্ষ্য করি, 337.5 m > 300 m
অর্থাৎ বায়ার্নের অতিক্রান্ত দূরত্ব > রোবিট- এর অতিক্রান্ত দূরত্ব
সুতরাং, গাড়ি রেসিং প্রতিযোগিতায় বায়ার্ন বিজয়ী হবে।