Online Model Test

ভাষা

দাম দেখাবে

পেমেন্ট সবসময় টাকায় হয়।

লগইন

৪. নিউটনীয় বলবিদ্যা

এইচএসসি · পদার্থবিজ্ঞান ১ম পত্র

MCQ: ৪৯টি সৃজনশীল: ৭৮টি সংক্ষিপ্ত: ১২০টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. কোন ধরনের সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত হলেও গতিশক্তি সংরক্ষিত হয় না?
ক) স্থিতিস্থাপক সংঘর্ষে খ) একমাত্রিক সংঘর্ষে গ) দ্বিমাত্রিক সংঘর্ষে ঘ) অস্থিতিস্থাপক সংঘর্ষে
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) অস্থিতিস্থাপক সংঘর্ষে

বহুনির্বাচনি (MCQ)
২. কোনটির কারণে দীর্ঘ লম্ফে কিছুদূর পিছন হতে দৌড় এসে লাফ দিলে বেশিদূর অগ্রসর হওয়া যায়?
ক) গতি জড়তা খ) বাতাসের বাধা গ) স্থিতি জড়তা ঘ) ভরবেগ
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) গতি জড়তা

বহুনির্বাচনি (MCQ)
৩. একটি বল 4 kg ভরের স্থির বস্তুর উপর ক্রিয়া করায় বস্তু 6 সেকেন্ডে 30 ms⁻¹ বেগ প্রাপ্ত হয়। বলের মান কত?
ক) 30 N খ) 20 N গ) 18 N ঘ) কোনটিই নয়
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) 20 N

বহুপদী সমাপ্তিসূচক
৪. নিউটনের গতির দ্বিতীয় সূত্রানুসারে- i. বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক ii. বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন তার বিপরীত দিকে ঘটে iii. বস্তুর ভরবেগের পরিবর্তনের দিক প্রযুক্ত বলের দিক বরাবর হয় নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) i ও iii

বহুনির্বাচনি (MCQ)
৫. বস্তুর গতি জড়তা কোনটি সমানুপাতিক?
ক) ত্বরণ খ) আদিবেগ গ) ভরবেগ ঘ) শেষ বেগ
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) ভরবেগ

সৃজনশীল (CQ)
৬. নিচের চিত্রে একটি জীপ ও একটি কার গাড়ির মধ্যে সংঘর্ষ দেখানো হলো। সংঘর্ষের পূর্বে এদের বেগ যথাক্রমে 10 ms–¹ ও 20 ms–¹। সংঘর্ষটির ক্রিয়াকাল 0.01s।
  1. ক) কৌণিক ভরবেগ কাকে বলে?১
  2. খ) একটি দরজাকে খুলতে কবজা বরাবর বল প্রয়োগ না করে দরজার বাইরের প্রান্তে বল প্রয়োগ করা হয় কেন?২
  3. গ) সংঘর্ষের সময় গাড়ি দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় কর।৩
  4. ঘ) উদ্দীপকে সংঘটিত সংঘর্ষটি স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক? উত্তরের স্বপক্ষে গাণিতিক বিশ্লেষণ দেখাও।৪
উত্তর দেখুন
ক) কোনো বিন্দু বা অক্ষেকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর এবং ভরবেগের ভেক্টর গুণফলকে ঐ বিন্দু বা অক্ষের সাপেক্ষে কণাটির কৌণিক ভরবেগ বলে।
খ) দরজার কব্জাগামী উল্লম্ব রেখা হলো ঘূর্ণন অক্ষ। ঘূর্ণন অক্ষের সাপেক্ষে দরজাকে দ্রুত ঘুরাতে হলে এর ওপর বেশিমানের টর্ক প্রয়োগ করতে হবে। টর্ক = বল × ঘূর্ণন অক্ষ হতে বলের ক্রিয়াকালের লম্ব দূরত্ব = Fd ধ্রুবমানের বল প্রয়োগের ক্ষেত্রে দরজার বাইরের প্রান্তে বল প্রয়োগ করা হয় কারণ এক্ষেত্রে টর্কের মান বেশি হয়। অপরদিকে কব্জা বরাবর বল প্রয়োগ করলে d = 0, তখন টর্ক শূন্য হওয়ায় দরজা ঘুরবে/খুলবে না।
গ) দেওয়া আছে, জীপের ভর, m = 1000 kg সংঘর্ষের পূর্বে জীপের বেগ, u₁ = 10 ms–¹ এবং সংঘর্ষের পর জীপের বেগ, v₁ = 1 ms–¹ সংঘর্ষের ক্রিয়াকাল, t = 0.01 sec বের করতে হবে, গাড়ি দুটির মধ্যে ক্রিয়াশীল বল, F = ? উক্ত বল, F = (fi বেগের পরিবর্তন)/(বলের ক্রিয়াকাল) = (m(v¹ – u¹))/t = (1000 kg × (1 ms⁻¹ – 10 ms⁻¹))/(0.01 sec) = – 9 × 10⁵ N (–) চিহ্ন দ্বারা জিপের বেগের বিপরীতে বল প্রযুক্ত হয়েছে-তা বুঝায়।
ঘ) সংঘর্ষের পূর্বে, গাড়িদ্বয়ের মোট গতিশক্তি = 1/2 m₁u²₁ + 1/2 m₂u²₂ = 1/2 × 1000 kg × (10 ms–¹)² + 1/2 × 400 kg × (– 20 ms–¹)² = 1.3 × 10⁵ J সংঘর্ষের পর, গাড়িদ্বয়ের মোট গতিশক্তি = 1/2 m₁v²₁ + 1/2 m₂v²₂ = 1/2 × 1000 kg × (1 ms–¹)² + 1/2 × 400 kg × (2.5 ms–¹)² = 1750 J << 1.3 × 10⁵ J সুতরাং, সংঘর্ষের ফলে গাড়িদ্বয়ের মোট গতিশক্তি সংরক্ষিত হয় না। তাই সংঘর্ষটি অস্থিতিস্থাপক।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ২০ বার এসেছে
৭. জড়তার ভ্রামক কাকে বলে?
উত্তর দেখুন
উত্তর: একটি দৃঢ়বস্তু কোনো একটি স্থির অক্ষের চারদিকে আবর্তিত হতে থাকলে ঐ অক্ষের সাপেক্ষে বস্তুটির জড়তার ভ্রামক বলতে অক্ষ হতে প্রতিটি কণার দূরত্বের বর্গ ও কণাটির ভরের গুণফলের সমষ্টিকে বুঝায়।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★ গুরুত্বপূর্ণ ১০ বার এসেছে
৮. ভূ-স্থির উপগ্রহ কী?
উত্তর দেখুন
উত্তর: পৃথিবীর চারদিকে যে কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল 24 ঘন্টা ফলে পৃথিবীর কোনো নির্দিষ্ট স্থান থেকে দেখলে একে সর্বদাই স্থির মনে হয় তাকে ভূ-স্তির উপগ্রহ বলে।

এই অধ্যায়ের বাকি ২৩৯টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।