Online Model Test

ভাষা

দাম দেখাবে

পেমেন্ট সবসময় টাকায় হয়।

লগইন

৫. কাজ, ক্ষমতা ও শক্তি

এইচএসসি · পদার্থবিজ্ঞান ১ম পত্র

MCQ: ৪৯টি সৃজনশীল: ৬৯টি সংক্ষিপ্ত: ১১৭টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. MW সমান কত ওয়াট?
ক) 10³W খ) 10⁶W গ) 10⁹W ঘ) 10¹⁵W
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) 10⁶W

বহুনির্বাচনি (MCQ)
২. a হতে b অবস্থানে যেতে স্প্রিং দ্বারা কৃতকাজ কত?
ক) -74.25 J খ) 74.25 J গ) -24.75 J ঘ) 24.75 J
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) -24.75 J

বহুনির্বাচনি (MCQ)
৩. 75 kg ভরের এক ব্যক্তি 30 মিনিটে 300 m উঁচুতে উঠে। তার কাজ করার হার কত?
ক) 12.5 W খ) 122.5 W গ) 300 W ঘ) 245 W
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) 122.5 W

বহুনির্বাচনি (MCQ)
৪. একটি বস্তুর ভরবেগ 100% বৃদ্ধি পাইলে গতিশক্তি বৃদ্ধি পাবে –
ক) 100% খ) 200% গ) 300% ঘ) 400%
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) 300%

বহুনির্বাচনি (MCQ)
৫. বিভবশক্তি বা স্থিতিশক্তি নির্ভর করে কোনটির উপর?
ক) আকারের উপর খ) তাপমাত্রার উপর গ) উচ্চতার উপর ঘ) আয়তনের উপর
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) উচ্চতার উপর

সৃজনশীল (CQ)
৬. A ও B দুটি পাম্প। A পাম্পের সাহায্যে C সিলিন্ডারের পানি 30 মিনিটে শূন্য করতে পারে। কিন্তু অর্ধেক পানি শূন্য করার পর A পাম্পটি নষ্ট হয়ে যাওয়ায় B পাম্পটি ব্যবহার করা হয় যা দ্বারা অবশিষ্ট পানি 15 মিনিটে শূন্য করা যায়।
  1. ক) বলের ভ্রামক কাকে বলে?১
  2. খ) বাস/ট্রাকের চাকার নাট-বল্টু খোলার সময় লম্বা হাতল ব্যবহার করা হয় কেন?২
  3. গ) 50kg ভরের কোন ব্যক্তি 10 কেজি ভরের A নষ্ট পাম্পটি নিয়ে D বিন্দু থেকে লাফ দিয়ে নিচে পড়লে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি কত?৩
  4. ঘ) A ও B পাম্পের ক্ষমতা কি একই-যুক্তি সহকারে তোমার মতামত দাও।৪
উত্তর দেখুন
ক) কোনো নির্দিষ্ট অক্ষের চারদিকে ঘূর্ণায়মান কোনো বস্তুতে ত্বরণ সৃষ্টির জন্য প্রযুক্ত বল এবং ঘূর্ণন বিন্দু হতে বলের ক্রিয়া রেখার ওপর লম্ব দূরত্বের গুণফলকে বলের ভ্রামক বলে।
খ) বাস/ট্রাকের চাকার নাট-বল্টু খোলার নির্দিষ্ট পরিমাণ শক্তি ব্যয় করতে হয়। এ ব্যয়িত শক্তি বা কৃতকাজ = বল × বলের প্রয়োগ বিন্দুর সরণ = F₁ x₁ = F₂ x₂ বা, x²/x¹ = F₁/F₂ F₂ << F₁ হলে অর্থাৎ লিভার ব্যবহারের দ্বারা অত্যন্ত কম মানের বল প্রয়োগ করা হলে x₂ >> x₁ হয় অর্থাৎ বলের প্রয়োগ বিন্দুকে অনেক বেশি পরিমাণ সরাতে হয়। অন্য কথায়, নির্দিষ্ট মানের টর্ক প্রয়োগের জন্য লম্বা হাতল ব্যবহারের মাধ্যমে প্রযুক্ত বলের মান বহুলাংশে কমিয়ে আনা হয়।
গ) দেওয়া আছে, মোট ভর, m = 50kg + 10kg = 60kg উচ্চতা, h = 10 m জানা আছে, অভিকর্ষজ ত্বরণ, g = 9.8ms–² ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি = D বিন্দুতে মহাকর্ষীয় বিভব শক্তি [পড়ন্ত বস্তুর শক্তির নিত্যতা সূত্রানুযায়ী] = mgh = 60kg × 9.8 ms–² × 10m = 5880 J (Ans).
ঘ) সিলিন্ডারের পানির আয়তন, V = 1/4 π D²h = 0.25 × 3.1416 × (4m)² ×10m = 125.664 m³ এবং পানির ভর, m = Vρw = 125.66 4m³ × 1000 kgm–³ = 125 664 kg উক্ত পানি উত্তোলনের গড় উচ্চতা, h = 10m/2 = 5m A পাম্পটি সম্পূর্ণ সিলিন্ডারের পানি 30 মিনিটে তুলতে পারলে এর ক্ষমতা, PA = সময/t = (125664 kg × 9.8ms⁻² × 5m)/(30 × 60 sec) = 3420.85 Watt B পাম্প দ্বারা উত্তোলিত পানির ভর, m = 1/2 × 125664kg = 62832kg B পাম্পের পানি উত্তোলনের গড় উচ্চতা, h = (10m + 5m)/2 = 7.5m ∴ B পাম্পের ক্ষমতা, PB = সময/t = (62832kg × 9.8 ms⁻² × 7.5m)/(15 × 60 sec) = 5131.3 Watt ≠ 3420.85 Watt সুতরাং A ও B পাম্পের ক্ষমতা একই নয়।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ১৯ বার এসেছে
৭. মুক্তিবেগ কাকে বলে?
উত্তর দেখুন
উত্তর: কোনো গ্রহ বা উপগ্রহের পৃষ্ঠ হতে ন্যূনতম যে বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে তা ঐ গ্রহের অভিকর্ষের প্রভাব কাটিয়ে মহাশূন্য চলে যায় তাকে ঐ গ্রহের পৃষ্ঠের মুক্তিবেগ বলে।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ১৫ বার এসেছে
৮. মহাকর্ষীয় বিভব কাকে বলে?
উত্তর দেখুন
উত্তর: অসীম দূরত্ব থেকে একক ভরের কোন বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে মহাকর্ষীয় বল দ্বারা সম্পন্ন কাজের পরিমাণকে ঐ বিন্দুর মহাকর্ষীয় বিভব বলে।

এই অধ্যায়ের বাকি ২২৭টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।