ক) চার্লসের সূত্রানুসারে যে তাপমাত্রায় তাত্ত্বিকভাবে যেকোনো গ্যাসের আয়তন শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে।
খ) কোনো স্থানের তাপমাত্রা 30°C বলতে বুঝায় ঐ স্থানের বায়ুর তাপমাত্রা 30°C। তদুপরি, উক্ত স্থানের শিশিরাংক 21°C বলতে বুঝায়, ঐ স্থানের বায়ুর তাপমাত্রা হ্রাস পেয়ে 21°C-এ উপনীত হলে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা ঐ স্থানের বায়ু সম্পৃক্ত হবে, ফলে আপেক্ষিক আর্দ্রতা 100% হবে এবং বায়ুস্থ জলীয় বাষ্প শিশির বা বৃষ্টি আকারে ঝরে পড়তে শুরু করবে।
গ) দেওয়া আছে,
গ্যাসের তাপমাত্রা, T = 0°C = 273K
গ্যাস অনুর গড় গতিশক্তি, − = 5.64 × 10–²¹J
মোলার গ্যাস ধ্রুবক, R = 8.32 Jmole–¹K–¹
বের করতে হবে, অ্যাভোগেড্রো সংখ্যা, NA = ?
বোল্টজ ম্যানের ধ্রুবক k হলে, আমরা জানি, − = 3/2 kT
∴ k = 2/3(−)/T ⁻ = 0.6667 × (5.64 × 10⁻²¹)/(273 K) = 1.37736 × 10–²³JK–¹
আবার, k = R/NA
∴ NA = R/k = (8.314J সড়ষব⁻¹ K⁻¹)/(1.377 36 × 10⁻²³JK⁻¹) = 6.036 × 10²³ (Ans.)
ঘ) এখানে, আদি তাপমাত্রা, T = 0°C = 273K
আদি তাপমাত্রায় মূল গড় বর্গ বেগ Crms হলে,
চূড়ান্ত তাপমাত্রায় T′ (K) মূল গড় বর্গবেগ, Crms′ = Crms/2
বের করতে হবে, চুড়ান্ত তাপমাত্রা, T′ = ?
আমরা জানি, Crms ∝ √T [নির্দিষ্ট গ্যাসের জন্য]
∴ (C′rms)/Crms = √(T′)/T
বা, (Crms/₂)/Crms = √(T′)/273K
বা, (T′)/273k = (1/2)² = 1/4
∴ T′ = 273K/4 = 68.25K
সুতরাং, চাপকে ধ্রুবক রেখে 68.25K তাপমাত্রায় গ্যাসের মূল বর্গবেগের মান 0°C তাপমাত্রার অর্ধেক হবে।